তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির প্রাচীন জগদ্ধাত্রী পুজো ঘিরে ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি ,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির পূজা। তবে এই পূজো কত বছরের তা এখনো জানা যায়নি।বহুকাল যুগ থেকে এখনো তমলুকের (Tamluk)হরশঙ্কর ব্রাহ্মণবাড়ীতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। জগদ্ধাত্রী পূজার সেবাইতরা জানানএখানে প্রথমে দুর্গার রূপে জগদ্ধাত্রী পুজা(Jagadhatri Puja) করা হয়। পরে চন্ডী রুপেও পূজা করা হয় জগদ্ধাত্রী মৃন্ময়ী প্রতিমাকে। অষ্টমীতে পুজা শুরু হয় পুজো শেষ হয় নবমীতে।আর দশমীতে বিসর্জন। ত্রন্তক্ত মতে পূজা করা হয় এখানে। প্রথা মেনে এখনো নবমীতে হাঁস এবং ছাগবলি হয়ে।

পরে সেই প্রসাদী মাংসকে রন্ধন করে ভোগ হিসেবে অর্পণ করা হয়। পুজো শুরু হয় ষোড়শ প্রচারে।ব্রাহ্মণ বাড়ি থেকে বেনারসি শাড়ি পরিয়ে জগদ্ধাত্রী মৃন্ময়ী প্রতিমাকে আনা হয়। প্রায় ১৩ঘন্টা ধরে হয় মায়ের আদি পুজো। নবগ্রহের হোম পরে বলি দিয়ে শেষ হয় পুজা। জগদ্ধাত্রী ঠাকুরকে প্রতিদিন দেওয়া হয় অন্ন ভোগ। সেখানে ভোগে দেওয়া হয় ৭ রকমের ভাজা সাথে মাছ, ক্ষীরের পায়েস, খিচুড়ি,ছানা, ক্ষীর, দেওয়া হয় রাজভোগে।

গ্রামের প্রাচীন পূজা হিসেবে পরিচিত তাই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজা দিতে আসেন এখানে। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে সকলেই মেতে ওঠেন আনন্দে।  অঞ্জলি দিয়ে মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা জানান সকলে।জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজোর কদিন ওই এলাকার মানুষজন পূজাকে ঘিরে ব্যস্ত থাকে। দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোয় মায়ের আরাধনায় মেতে ওঠেন সকলে। নিষ্ঠার সঙ্গে চলে পূজা পর্ব।সকলেই মনের ইচ্ছা পূরণের জন্য জগদ্ধাত্রী দেবীর কাছে প্রার্থনা জানান।

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের