পুলিশের বড় সাফল্য! ১০৬ দিন পর গ্রেফতার হল মেটিয়াব্রুজে ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত

খুনের ১০৬ দিন পর ধরা পড়ল মেটিয়াব্রুজে ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত। মাস কয়েক আগেই শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ব্যবসায়ী তাজুদ্দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুনের ১০৬ দিন পর ধরা পড়ল মেটিয়াব্রুজে ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত। মাস কয়েক আগেই শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ব্যবসায়ী তাজুদ্দিন। এরপর তাঁর পচাগলা লাশ পাওয়া যায় খাস কলকাতার মেটিয়াব্রুজে। তিনি মেটিয়াব্রুজের কিলখানার বাসিন্দা ছিলেন। জানা যায়, গত ১৬ জুলাই মাসে তিনি বাড়ি থেকে বাইক নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান মেলেনি। জানা যায়, সেদিন বাইক নিয়ে বেরিয়ে আর শ্বশুরবাড়িতেও যাননি তিনি।

এরপর গত ১৭ জুলাই তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলা আকড়া স্টেশনের কাছে। এরপরেই স্থানীয়রা তাজউদ্দিনের বাড়িতে খবর দেন। যদিও তার আগেই রবীন্দ্রনগর থানায় তার নিখোঁজ ডায়েরি করে রেখেছিলেন পরিবারের লোকজন। এরপর পুলিশ বাইকটির সূত্র ধরে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে গত ৬ অগস্ট সন্ধ্যেবেলায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুরগাজি পাড়ার একটি জঙ্গল থেকে তাজউদ্দিনের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তাজউদ্দিনের বস্তাবন্দী দেহ পরিবার সনাক্ত করার পর ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এই ঘটনায় ব্যবসায়ীর পরিবারের লোকজন রিন্টু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছিল। অভিযোগ দায়েরও করেছিলেন। কিন্তু এরপর থেকেই পলাতক ছিলেন ওই ব্যক্তি। অবশেষে ১০৬ দিন পরে রিন্টুকে গ্রেফতার করল রবীন্দ্রনগর থানার পুলিশ। তাঁকে রাজস্থানের আজমির থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ, ২২ দিন পর বস্তাবন্দী যুবকের দেহ উদ্ধার মেটিয়াব্রুজে

পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত নামে পুলিশ। যদিও এই ঘটনায় আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। অবশেষে রাজস্থানের আজমির থেকে গ্রেফতার হল মূল অভিযুক্ত রিন্টু এবং আরও এক অভিযুক্ত হাসানুল হক গাজী ওরফে মিঠু। তাজউদ্দিনের পরিবারের দাবি ছিল, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। ১০৬ দিন নিখোঁজ থাকার পর বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজস্থানের নেচার পার্ক এলাকা থেকে মূল অভিযুক্ত নুর আলম মন্ডল ওরফে রিন্টুকে গ্রেফতার করে রবীন্দ্রনগর থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে তাজউদ্দিনের পরিবারের লোকজন বলেছেন, ‘পুলিশ অনেক খুঁজাখুঁজির পর মূল অভিযুক্তের গ্রেফতারের কথা শুনে আমরা স্বস্তি পেয়েছি।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩