SIR নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি, তালিকা থেকে নাম মোছার অভিযোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মানুষ যখন অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন এই বিভ্রান্তি আরও বেশি করে ছড়ানো হচ্ছে। এই ঘটনার তীব্র বিরোধিতা করছে তৃণমূল। মানুষকে বার বার হয়রানি‌ করার অভিযোগ উঠছে। সাংবাদিক সম্মেলন করে এমন কথা বলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে।

অভিযোগ, একাধিক বুথ থকে বহু নাম উড়িয়ে দেওয়া হয়েছে। হার্ডকপি ও সফ্টকপিতে নামের মধ্যে বিপুল ফারাক রয়েছে। হার্ডকপিতে বহু নাম রয়েছে, সেখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া নামের তালিকায় বহু নাম বাদ চলে গেছে। নাম বাদ দিয়ে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া নামের তালিকায় দেখা গিয়েছে, হাবরার গুমার একটি বুথে কোনও ভোটার নেই। অথচ সেখানে ভোটার রয়েছে প্রায় ৯০০ জন। চুপি, চুপি নাম বাদ দেওয়া হচ্ছে।

এসআইআর, এনআরসি নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তারজেরে আত্মহত্যার ঘটনা ঘটছে। তৃণমূলের প্রশ্ন এই মৃত্যুর দায় নেবে কে? দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতীর ঘটনা ঘটছে। তার উত্তর কে দেবে? এদিন উঠে এসেছে নোটবন্দির কথা। লাইনে দাঁড়িয়ে কতজনের মৃত্যু হয়েছে। বিজেপি শুধু মানুষকে হয়রানি করতে চায়। সেই হয়রানি করা হয়েছে নোটবন্দির সময়ে, আধার-প্যান-ফোননম্বর লিঙ্ক করার সময়। আবার এখন এসআইআর-র নামে হয়রানি করা হচ্ছে। পানিহাটির প্রদীপ করের মৃত্যুর পরে তাঁর সুইসাইড নোট নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। সেই নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল।

রাজ্য়ের মন্ত্রী জানিয়েছেন, প্রদীপ করের সুইসাইড নোট ফরেন্সিকে পাঠানো হয়েছে। সমস্ত বিষয়ে রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু তারপরেও তার ওপর ভরসা করতে পারছে না বিজেপি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্র্যাশ করা নিয়েও বলেছেন, এমন ওয়েবসাইট বানানো হচ্ছে কেন। এসআইআর ঘোষণার পর মানুষ তালিকা দেখতে গিয়েছে। একসঙ্গে অনেকে ওয়েবসাইটে যাওয়ায়, সেটা ক্র্যাশ করেছে। তৃণমূলের প্রশ্ন, নাম বাদ দেওয়ার দুর্নীতির সামনে আসছে সেই জন্যই কী ক্র্যাশ করার কথা বলা হচ্ছে?

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩