কেন খুন করা হয়েছিল রাহুল লালকে, প্রকাশ্যে পার্কস্ট্রিট হত্যাকাণ্ডের মোটিভ

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্কস্ট্রিট হোটেলে রাহুল লাল হত্যা মামলায় ওড়িশা থেকে লালবাজারের কর্মকর্তারা আটক করেন শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরাকে। ওড়িশা থেকে কলকাতায় নিয়ে এসে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারির আগে শক্তিকান্ত ও সন্তোষকে  জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই উঠে আসে নয়া তথ্য।

জানা গিয়েছে সন্তোষ বেহরা ও শক্তিকান্ত বেহরাকে ছুরি বের করে খুনের হুমকি দিয়েছিলেন রাহুল। পাশাপাশি লুটপাটও করতে চেয়েছিলেন। এই খুন ও লুটপাট   রুখতেই সন্তোষ ও শক্তিকান্ত হত্যার সিদ্ধান্ত নেয় রাহুলকে। গলায় গামছা পেঁচিয়ে খুন করা হয় যুবককে। কলকাতা ভ্রমণের জন্য রাহুল লালের সঙ্গে আলাপ করেছিল তারা। ভাইয়ের আধার কার্ড দেখিয়ে হোটেল বুক করেছিলেন রাহুল। হোটেলে যাওয়ার পর দুই সঙ্গীর কাছ থেকে লুটপাটের চেষ্টা করেছিলেন। মত্ত অবস্থায় খুনের হুমকিও দিয়েছিলেন। ফলে উপায়ান্তর না দেখে শক্তিকান্ত ও সন্তোষ রাহুলকে হত্যা করে। গত ২৪ অক্টোবর পার্ক স্ট্রিটের হোটেলে বক্স খাট থেকে উদ্ধার হয়েছিল রাহুল লালের দেহ।

নিহত যুবকের নামে রয়েছে ক্রিমিনাল রেকর্ড ছিল। ৫টি থানায় তাঁর বিরুদ্ধে ছিল অভিযোগ। চুরি ও প্রতারণা সহ একাধিক অভিযোগ থাকার ফলে পুলিশ সেই বিষয়গুলিও খতিয়ে দেখছিল। ২২ অক্টোবর হোটেলে শক্তিকান্ত ও সন্তোষের সঙ্গে এসেছিল রাহুল। সেই সময় ২টি আধারকার্ড দেওয়া হয়েছিল। কিন্তু আধার কার্ড দুটি ভুয়ো ছিল বলে পুলিশ জানতে পারে। হোটেলে আসার কিছুক্ষণ পর একজন, আর কিছুক্ষণ পর অন্যজন বেরিয়ে যায়। পরের দিন ঘর থেকে পচা গন্ধ পেয়ে ঘর খুলে বক্সখাট থেকে উদ্ধার হয় রাহুল লালের দেহ। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, ক্রিমিনাল রেকর্ড রয়েছে রাহুলের নামে। দামী জিনিস চুরি করে ভিন রাজ্যে পাচার করত সে। পুলিশের অনুমান ছিল, এবারও চুরির জিনিস হাত বদল করার সময় খুনের ঘটনা ঘটে থাকতে পারে। প্রতারণা ও চুরি সংক্রান্ত একাধিক অপরাধে নাম জড়িয়েছে রাহুলের। কেন খুন করা হল রাহুলকে তা পুলিশ জানতে চাইছিল শক্তিকান্ত ও সন্তোষকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে।

পুলিশের প্রথম থেকেই অনুমান ছিল খুন করে ওড়িশায় পালিয়েছে দুষ্কৃতীরা। হোটেলে খুন করে হাওড়া থেকে ট্রেন ধরে ওড়িশায় গিয়ে গা ঢাকা দিয়েছিল তারা। হত্যাকারীদের খোঁজে ওড়িশায় গিয়ে অবশেষে শক্তিকান্ত বেহরা এবং সন্তোষ বেহরাকে নিয়ে কলকাতায় ফিরেছেন তদন্তকারীরা। বুধবার তাদের আটক অবস্থায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর দিজনকেই গ্রেফতার করে পুলিশ।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩