নদিয়ায় আটক বাংলাদেশি ব্লগার

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে বঙ্গে এখন হৈচৈ। তার মধ্যেই শুক্রবার সকালে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ঘটনা। নদিয়ায় আটক হলেন এক বাংলাদেশি ব্লগার। তাঁর নাম মুফতি আবদুল্লা আল মাসুদ। কয়েক বছর আগে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি। গয়েশপুর ফাঁড়ির পুলিশ মুফতি আবদুল্লা আল মাসুদকে আটক করেছে। বর্তমানে ব্লগারকে জিজ্ঞাসাবাদ করছেন ফাঁড়ির পুলিশকর্মীরা।

জানা গিয়েছে, ২০১৮ সালে মুফতি আবদুল্লা আল মাসুদ ভারতে আসেন। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। বেশ কিছু মাস আগে কল্যণী থানার গয়েশপুরের ১৩ নম্বর ওয়ার্ডে থাকতে আসেন মুফতি আবদুল্লা। গত দুদিন আগে তাঁকে আচমকায় আটক করে পুলিশ। এরপর থেকে ওই ব্লগারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

যেটুকু জানা যাচ্ছে, বিগত কয়েক মাস ধরে ১৩ নম্বর ওয়ার্ডে মুফতি আবদুল্লা আল মাসুদ থাকতেন ঠিকই, তবে সেভাবে কারও সঙ্গে মিশতেন না। ঘরের বাইরেও সেভাবে বেরোতেন না। গতিবিধি নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রাই বিভিন্ন জায়গা সহ ফাঁড়িতে কয়েকদিন আগে অভিযোগ করে। গয়েশপুরে মাসুদ ভাড়া থাকতেন এক স্কুল শিক্ষকের বাড়িতে। তাঁকে বা তাঁর পরিবারকে বারবার সাংবাদিকরা মাসুদের বিষয়ে জিজ্ঞাসা করেও উত্তর পাননি। পুলিশের পক্ষ থেকে ওই স্কুল শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, তিনি চাকদহের বাসিন্দা। তিনিও এখানে থাকেন না। মাসুদকে বাড়ি ভাড়া দিয়ে রেখেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসুদের ভিসা শেষ হয়ে গিয়েছিল। তারপরেও তিনি ব্লগার হিসাবে ভারতে থাকছিলেন। তাই খতিয়ে দেখা হচ্ছে আল মাসুদের ভিসার মেয়াদ কতদিন পর্যন্ত ছিল। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আর কত দিন তিনি ভারতে থেকেছেন। আটক এবং জিজ্ঞাসাবাদ করা হলেও মুফতি আবদুল্লা আল মাসুদকে নামে ওই বাংলাদেশি ব্লগারকে এখনও গ্রেফতার করা হয়নি। স্থানীয়রা দাবি করছেন প্রায়ই বাংলাদেশ থেকে লোক আসত মাসুদের কাছে। তাঁরা এও জানিয়েছেন, মাসুদ যে একজন ইউটিউবার তা তাঁরা জানতেন। গোটা বিষয়টি এখন পুলিশের আওতায়। তারা সমস্ত কিছু খতিয়ে দেখছে।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩