সিঁথিতে ৩ কোটি মূল্যের সোনা সহ স্কুটি নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বরানগরের পর এবার সিঁথি। একেবারে হিন্দি সিনেমার কায়দায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনা সমেত গাড়ি নিয়ে চম্পট দিল দুস্কৃতির দল। হাড়হিম করা এই ঘটনাটি পুরো ক্যামেরা বন্দি হয় সিসিটিভিতে(CCTV)।বুধবার সন্ধ্যায় বড়বাজার (barabazar)থেকে সিঁথিতে কারখানায় সোনা নিয়ে আসছিলেন নাকোড়া ওয়ার্কশপ নামে এক কোম্পানির কর্মী। রাত আটটা নাগাদ তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটে পৌছাতেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দুস্কৃতি এসে তার স্কুটি নিয়ে চম্পট দেয়। স্কুটিতে ছিল প্রায় ২ কিলো ৩৮০ গ্রাম সোনা। যার বাজার মুল্য প্রায় তিন কোটি টাকা। সঙ্গে সঙ্গে ওই কর্মী দুস্কৃতিদের পিছু নিলেও পরে তাদের আর খোঁজ পায়নি। পরবর্তীতে সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফে।

পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে। কোম্পানির ম্যানেজারের দাবি, স্কুটিতে প্রায় ২ কিলো ৩৮০ গ্রাম সোনা ছিল। সঞ্জিত দাস(Sanjit Das) নামে তাদের এক কর্মী সোনা নিয়ে বড়বাজার থেকে কোম্পানিতে আসছিল। কোম্পানির গেটে এসে স্কুটি রেখে গেট খুলতেই পিছন থেকে এক দুস্কৃতি স্কুটিতে চেপে বসে সঞ্জিতের দিকে বন্দুক তাক করে। কর্মী ভয় পেতেই স্কুটি নিয়ে চম্পট দেয়। সঞ্জিত নামে ওই কর্মীর দাবি, তিনি স্কুটি রেখে গেট খুলতে গেলে বন্দুক নিয়ে ভয় দেখিয়ে স্কুটি নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। পুলিশ ওই কারখানার গেটে থাকা সিসিটিভির পাশাপাশি যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেছে সেই রাস্তায় থাকা অন্যান্য ট্রাফিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। সোনার কারখানার ওই কর্মীকেও জিজ্ঞাসা বাদ করছে পুলিশ।

এদিকে,তিনি টলিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, নাম তাঁর রূপা দত্ত। কিন্তু অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে পকেটমারি, চুরির মতো একাধিক অপরাধমূলক অভিযোগ। তিনবছর আগে বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রূপা দত্ত। শুক্রবার (৩১ অক্টোবর) আবারও তাঁকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে এবার কী অপরাধ তাঁর? জানা গিয়েছে, পোস্তায় একটি চুরির ঘটনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ অক্টোবর পোস্তা থানার আদি বাঁশতলা লেনে কেনাকাটা সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের একটি সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি হয়ে গিয়েছিল। এরপর ওই মহিলা থানায় অভিযোগ জানাতেই পুলিশ তদন্ত শুরু করে। এরপর তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই ধরা পড়েন রূপার মুখ। এরপরেই গতকাল রাতে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩