নন্দীগ্রামে তৃণমূল – বিজেপি সংঘর্ষ, আহত ২, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম: নন্দীগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি বচসা। উত্তেজনা,হাতাহাতি, আহত দুই। এলাকায় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম(Nandigram) দুই ব্লকের বিরুলিয়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বি এল ও দের ট্রেনিং ও তাদের ফর্ম ফিলাপ চলা কালীন উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা মিছিল করে তাদের দলিয় অফিসে পতাকা বাঁধতে আসার সময় তারা বাধা দেয়, সেই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরী হয়।

তবে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শুভেন্দু অধিকারী(Suvendu Adikari) যে রাস্তা দিয়ে আসবেন সেখানে তারা জমায়েত করে গন্ডগোল করার চেষ্টা করেছিল। তারা সেই ঘটনার প্রতিবাদ করেন । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের অভিযোগ দুই কর্মীকে মারধর করেছে বিজেপি। পরে খবর পেয়ে পুলিশ এলে দুই পক্ষকে শান্ত করায়। যদিও এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে কোনো বাধা বা সমস্যা হয়নি। দুই ঘটনা এক এলাকায় হলেও স্থান কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। এলাকায় সামান্য উত্তেজনা রয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তারা শনিবার তাদের কার্যালয়ে বসে বি এল আর – ২ তারপর যখন পূরণ করছিল সেই সময় বিজেপি নেতা – কর্মীরা, ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। কিছু নেশাগ্রস্ত মানুষজনদের দিয়ে গোলমাল বাঁধায়। এলাকায় কিছুদিন আগে একজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন সেই সময় তার মৃতদেহ নিয়ে এসে তার পরিবারের হাতে তুলে দেওয়া এবং শেষকৃত্য অনুষ্ঠানে থাকা এসব কিছু তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা করেছে। তখন বিজেপি নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায়নি। নিজেদের পায়ের তলার মাটি সরে যাওয়ায় সাধারণ মানুষের নজর গড়াতে তারা তৃণমূল কার্যালয়ের সামনে এসে গোলমাল পাকিয়ে অশান্তি সৃষ্টি করে। সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিতে থাকে না। শুধুমাত্র রাজনীতি করার জন্য উত্তেজনা সৃষ্টি করে।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন