ফের বেলাগাম দিলীপ,‌অশালীন ভাষায় অভিষেককে আক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি,মেছেদা: একজন যুবরাজ সবার বাপের খবর নিচ্ছে। নিজের বাপকে ঠিক রাখো আগে। যার বাপের ঠিক নেই সে উল্টোপাল্টা কথা বলে, নাম না করে অভিষেককে(Abhisekh) তীব্র কটাক্ষ দিলীপের।এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাণের সুরক্ষা নেই ,তিনি আমাদের কি করে সুরক্ষা দেবেন ?প্রশ্ন দিলীপের।পূর্ব মেদিনীপুরের মেছেদাতে ”হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের ” পক্ষ থেকে বিজয়া সম্মেলনী আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh),স্বামী সুনান্দজী মহারাজ সহ বিশিষ্টজনেরা।এদিন দিলীপ ঘোষ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। তিনি বলেন,একজন যুবরাজ আছেন উনি বলছেন, অমুকের বাপ আছে অমুকের বাপের সার্টিফিকেট আছে ?আরে কার বাপের কি আছে ভাবছো কেন? নিজের বাপকে ঠিক রাখো আগে। যার বাপের ঠিক নাই সেই এইসব উল্টোপাল্টা কথা বলে, আমাদের বাপ চোদ্দ পুরুষ এখানেই ছিল। আমরা আছি থাকবো, কারো কোন ভয়ের কারণ নেই, হিন্দু হোক মুসলিম হোক যারা ঢুকে পড়েছে উটকো যাদেরকে আঁচলের তলায় রেখেছেন মুখ্যমন্ত্রী তাদের বাঁচানোর জন্য এইসব চালাকি হচ্ছে।

ঘাবড়াবেন না এস আই আর হবে। আর ভোটও হবে, কিন্তু ওই এক কোটির বেশি ভোটটা যদি বাদ হয়, টিএমসির হাড় মাস বেরিয়ে যাবে, কিছুই থাকবে না, এক একটা বিধানসভায় ৩০ হাজার ৪০ হাজার ভোটে জিতেছে ,সেখানে যদি মাইনাস হয়ে যায়, তাহলে এলাকায় ভোট কমে যাবে।তিনি আরো বলেন কাকদ্বীপ থেকে কোচবিহার, পুরুলিয়া থেকে দার্জিলিং পাড়ায় পাড়ায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে।এতদিন সাধারণ গরিব মহিলাদের উপর হতো কেউ শুনতো না, মহিলাদের উপর ধর্ষণ হয়েছে অত্যাচার করেছে, বিকেলবেলা গেছে থানায় কমপ্লেন করতে, কমপ্লেইন লেখা তো ছেড়েই দিন রাত দশটা অব্দি বসিয়ে রেখেছে। এফআইআর করছে না। কতক্ষণ থাকবে আবার পুলিশের থানাতেও তো রেপ হয়ে যাবে, যেমন হসপিটালে হচ্ছে, মেডিকেল কলেজে হচ্ছে, ম্যানেজমেন্ট কলেজে হয়েছে, ল কলেজে হয়েছে। মহিলাদের কোন সুরক্ষা নেই। যিনি সুরক্ষা দিবেন মমতা ব্যানার্জি তারো সুরক্ষা নেই। তার বাড়িতেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল কপাল ফেটে গেল তিনি আমাদের কি সুরক্ষা দেবেন, যার নিজের সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গ আজ জিহাদীদের হাতে চলে গেছে।

সে রাজনৈতিক জিহাদী হোক, ধার্মিক জিহাদি হোক, তারা মহিলাদের ভোগের জিনিস মনে করছে।এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণের সুরক্ষা নেই। তিনি আমাদের কি সুরক্ষা দেবেন? তাকে বাঁচাবার লোক নেই। আগুন জ্বালিয়ে দেবো, ভেঙে দেবো এই সব গরম গরম কথাবার্তা এখন ইসলামিক জিহাদীরা করছে না, টিএমসির জিহাদিরা করছে।ওরাও জিহাদী এরাও জিহাদী, ওরা রিজনাল জিহাদী, এরা রাজনৈতিক জিহাদী। এই দুজনের থেকে বাঁচতে হবে। এরা দুজনেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছ।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন