শীতের শুরুতেই পর্যটকদের ক্যামেরাবন্দি সুন্দরবনের দক্ষিণ রায়

Share:

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন :প্রতিবছর শীতকালে সুন্দরবনের দক্ষিণ রায়কে দর্শন করা ও সুন্দরবনের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ম্যানগ্রোভ বাদাবনে ভিড় জমায় কয়েক হাজার পর্যটক। রাজ্য থেকে শুরু করে দেশ তথা বিদেশ থেকে পর্যটকরা অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ছুটে আসেন সুন্দরবনে। সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের বাড়তি পাওনা রয়েল বেঙ্গল টাইগার দর্শন। তবে ঘুরতে আসা পর্যটকদের সচরাচর দর্শন দেয়না দক্ষিণ রায়। তবে এখন বছরভরই আনাগোনা পর্যটকদের। কিন্তু রয়্যাল(Royel Bengal Tiger) বেঙ্গল টাইগারের দর্শন কিন্তু সকলের ভাগ্যে জোটে না। রবিবার সুন্দরবনের(Sundarban) কৈখালী ঘাটের(Kailkali Ghat) কাছে বিশালক্ষী খালের ধারে জঙ্গলে চোখ রেখেছিলেন পর্যটকেরা।

হঠাৎ করে বিস্ময়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে যান এক পর্যটক। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তিনি সতীর্থদের উদ্দেশে চাপা গলার বলে ওঠেন, ‘বাঘ, বাঘ…’। প্রথমে সতীর্থরা ভেবেছিলেন, তিনি হয়তো ঠাট্টা করছেন। পরে তারাও বাঘ দেখে উল্লাসে ফেটে পড়েন। ওই লঞ্চে ছিলেন প্রায় ২০ জন পর্যটক। শুক্রবার তারা সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। রবিবার বাড়ি ফেরার সময়ে বাঘ দেখতে পান। অধিকাংশই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। স্থানীয় বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, বাঘটি খাল পেরিয়ে জঙ্গলের দিকেই ফিরে যায়। তবে পর্যটকদের বাঘ দেখার খবরটি চাউর হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সুন্দরবনের লঞ্চ মালিকদের একাংশের কথায়, ‘শীত আসার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যা বাড়ে প্রতি বছরই। কিন্তু বাঘের দেখা পাওয়ার খবরে আলাদা করে পর্যটকরা আকর্ষিত হবে বলে মনে করা হচ্ছে।’ ফলে আগামী কয়েক মাসে অপেক্ষাকৃত বেশি পর্যটক সুন্দরবনে আসবে বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা । যা কিনা পর্যটন শিল্পে অর্থনীতিতে জোয়ার আনবে বলে মনে করছেন সকলে।

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক