প্রয়াত সিদ্ধার্থের ছবি ব্যবহার নিয়ে বিশেষ আর্তি পরিবারের

'প্রয়াত সিদ্ধার্থের ছবি ব্যবহারের আগে অবশ্যই তাঁর পরিবারের সঙ্গে কথা বলা বাঞ্ছনীয়'। জানালো সিদ্ধার্থের পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত সিদ্ধার্থ শুক্লার পরিবারের তরফে এবার অভিনেতার নানা ছবি ও ভিডিও ব্যবহার নিয়ে জানানো হল বিশেষ আর্তি। মঙ্গলবার এই বিষয়ে এক বিশেষ অনুরোধ বা বার্তা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থের বিশেষ বান্ধবী শেহনাজ গিল। সকলকে অনুরোধ জানিয়ে সেখানে শেহনাজ বলেছেন – ‘সিদ্ধার্থ আমাদের মধ্যে আর নেই। কিন্তু আমাদের সঙ্গে সে সবসময় রয়েছে। তাঁর যাঁরা অনুরাগী ও ভক্ত রয়েছেন তাঁদেরকে আমরা অনুরোধ করছি সিদ্ধার্থের কোনও ছবি বা ভিডিও ব্যবহারের পূর্বে দয়া করে তাঁর পরিবারের সঙ্গে কথা বলবেন। পরিবারের পরামর্শ বা অনুমতি নিয়েই তাঁর ছবি বা ভিডিও ব্যবহার করুন। সিদ্ধার্থ আমাদের মধ্যে না থাকলেও আমরা জানি সিদ্ধার্থের কোনটা পছন্দের বিষয় ছিল আর কোনটা নয়। তাই তাঁর ছবি আপনাদের কোনও প্রজেক্টে ব্যবহারের আগে অবশ্যই সিদ্ধার্থের পছন্দ অপছন্দের কথা মাথায় রাখা জরুরি। সেই সব কিছু ব্যবহারের পূর্বে তাই অবশ্যই তাঁর পরিবারের সঙ্গে কথা বলা বাঞ্ছনীয়’।

গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত হন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।  তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল সব মহলেই। তাঁর অনুরাগী, ভক্ত, তাঁর সহকর্মী ও সর্বোপরি তাঁর পরিবার ও বিশেষ বান্ধবী শেহনাজ গিলের করুণ অবস্থা দেখা যাচ্ছিল না। বিগবসের ঘর থেকেই শেহনাজ ও সিদ্ধার্থের বন্ধুত্ব ও সম্পর্ক দানা বাঁধে। তবে বিগ বসে অংশ নেওয়ার আগে হিন্দিতে অনেকগুলি ধারাবাহিকে সিদ্ধার্থের অভিনয় ছিল দর্শকের ভীষণ পছন্দের। ‘বালিকা বধূ’তে সিদ্ধার্থের অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। এছাড়াও হিন্দিতে ‘দিল সে দিল তক’, ‘খতরো কি খিলাড়ি সিজন ৭’ রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা-৬’ এবং বড়পর্দায় ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়াত’তে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের বিপরীতেও অভিনয় করেছেন। বান্ধবী শেহনাজের সঙ্গেও বেশ কয়েকটি হিন্দি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। দর্শকের কাছে তা ছিল বেশ জনপ্রিয়। কিন্তু সেইসব কিছুকে পিছনে ফেলে হঠাৎই না ফেরার দেশে পাড়ি দেন সিদ্ধার্থ।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত