Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনও নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকার জানে কীভাবে নিজেদের কর্মীদের নিরাপত্তা রক্ষা করা যায়। তাই বিএলও-দের (BLO) জন্য আলাদা করে নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। বৃহস্পতিবার এসআইআর মামলায় বিএলও-দের নিরাপত্তা প্রসঙ্গে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলা উঠেছিল আদালতে। সেখানেই বিএলওদের নিরাপত্তা সরকারের ওপরে বলেই জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর-র মূল পর্বের কাজ। রাজ্যের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা কাজ সারছেন। কাজ শুরুর আগে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে। তখন থেকেই প্রশ্ন উঠেছিল বিএলওদের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু বিএলওদের নিরাপত্তা নিয়ে আলাদা কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট। জানা গিয়েছে, বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলা ওঠে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। সেখানেই বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে মামলাকারীদের আইনজীবী চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিএলও হিসেবে কাজ করতে গিয়ে অনেকেই হুমকি পাচ্ছেন। তাঁরা সরকারি কর্মী। তাঁদের নিরাপত্তার বিষয়টি দেখা হোক। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, কিভাবে তাদের কর্মীদের নিরাপত্তা দিতে হয় তা সরকার জানে। আলাদা করে তার জন্য নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। SIR কে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এবার এই মামলায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে বললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আদালত জানতে চেয়েছে ২০০২ সালের ভোটার তালিকার উপরেই কেন SIR? কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে না? জনস্বার্থ মামলা যিনি দায়ের করা আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে এই সওয়াল করেছেন। ১৯ নভেম্বর হবে মামলার শুনানি।

বড় স্বীকারোক্তি, অপারেশন সিঁদুরের সময় হাফিজ সাঈদ-মাসুদ আজহারের হয়ে লড়েছিল পাকিস্তানি সেনা

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো