Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুধের শিশুকে খুন করল মা, মেয়ে হওয়ার দুঃখেই কি হত্যা, উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত মাসের শিশুকে খুন করল মা। হাড়হিম করে দেওয়া ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনে। দক্ষিণ চেচাখাতা গ্রামে শুক্রবার দুপুরে ওই শিশুকন্যা বাড়ি থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দ্রুত তদন্ত শুরু করে। কিন্তু পুলিশি তদন্তেই দেখা যায় তার মা পূজা দে ঘোষের কথায় বেশ কিছু অসংগতি রয়েছে। পরে রাতে নিজের সন্তানকে খুনের কথা স্বীকার করেন ওই তরুণী। ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়। বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন উঠছে কন্যা সন্তান জন্মের জন্যই কি খুন, এই দেহ উদ্ধারের পরে এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে প্রবল ক্ষোভ।

পূজার স্বামী জয়দীপ ঘোষ পেশায় একজন বীমা কর্মী। দক্ষিণ চেচাখাতা গ্রামে স্ত্রী, বাবা এবং সাত মাসের কন্যাকে নিয়ে তাঁর সংসার। শুক্রবার দুপুরে তিনি কাজের সূত্রে বাইরে ছিলেন। বাড়িতে ছিল স্ত্রী পূজা দে ঘোষ এবং বাবা মনোজ ঘোষ। আচমকা নজরে আসে যে বিছানায় শিশুটি নেই। বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বয়ং আসেন এসডিপিও শ্রীনিবাস এমপি এবং অন্যান্য উচ্চস্তরের পুলিশকর্তারা। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। এদিকে মেয়ে নিখোঁজের খবর গিয়েছিল জয়দীপ ঘোষের কাছেও। তিনি তড়িঘড়ি বাড়ি ফেরেন।

দিনভর তল্লাশি চালিয়েও কিছুই উদ্ধার করা যায়নি। পরিবারের সদস্যদেরও পুলিশি জেরার সম্মুখীন হতে হচ্ছিল।এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পুলিশের সূত্রে জানা গিয়েছে, পরিবারের বক্তব্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। ধীরে ধীরে সন্দেহের তীর ঘুরে যায় শিশুর মা পূজা ঘোষের দিকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

পুলিশি সূত্রে খবর, টানা দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শেষমেশ ভেঙে পড়ে পূজা দে ঘোষ। পুলিশের কাছে সে জানায়, পারিবারিক অশান্তি এবং মানসিক যন্ত্রণা থেকেই নিজের সাত মাসের কন্যা সন্তানকে হত্যা করেছে। এরপর পূজাকে সঙ্গে নিয়ে পুলিশ বাড়ির পিছনের পুকুরপাড়ে যায়। সেখান থেকেই উদ্ধার হয় শিশুর মৃতদেহ।

এই ঘটনার পর রীতিমতো হতবাক দক্ষিণ চেচাখাতা এলাকা। প্রতিবেশীরা কেউই বিশ্বাস করতে পারছেন না যে, এত আদরের সন্তানকে নিজের হাতে শেষ করে দিতে পারেন এক মা। এলাকাবাসীর একাংশের বক্তব্য, সম্প্রতি পূজা দে ঘোষের সংসারে নানা সমস্যা চলছিল। স্বামীর সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন ছিল বলে জানা গিয়েছে। তবে তা এমন মর্মান্তিক পরিণতিতে গিয়ে পৌঁছবে, তা কল্পনাও করতে পারেননি কেউ।

ঘটনার পর আলিপুরদুয়ার থানার পুলিশ মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শিশুর মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, পূজা ঘোষের মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তার কোনো মানসিক রোগ বা বিষণ্ণতা ছিল কি না, তা জানতে চিকিৎসকদের মতামত নেওয়া হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আলিপুরদুয়ার শহর ও আশপাশের এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। বহু মানুষ প্রশ্ন তুলছেন কীভাবে এক মা নিজের সন্তানের প্রতি এমন নিষ্ঠুর হতে পারেন? মনোবিজ্ঞানীরা বলছেন, এমন ঘটনা সাধারণত গভীর মানসিক অবসাদ বা দীর্ঘদিনের পারিবারিক যন্ত্রণার ফল হতে পারে।

এক প্রতিবেশী জানিয়েছেন, “পূজা খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। ওর হাতে ওর সন্তান নিরাপদ, এমনটাই ভেবেছিলাম আমরা সবাই। এখন বুঝতে পারছি, ওর ভিতরে কী ভয়ঙ্কর মানসিক চাপ কাজ করছিল।পুরো ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। পুলিশ আধিকারিকদের একাংশের মতে, পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত মানুষকে দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা জরুরি। না হলে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আটকানো কঠিন হবে। আলিপুরদুয়ারের দক্ষিণ চেচাখাতার এই শিশুহত্যা এখন পুরো জেলার আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে শোক, অন্যদিকে ক্ষোভ দুইয়ের মাঝেই ঘুরপাক খাচ্ছে স্থানীয় মানুষের মন। 

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী