অশনিসঙ্কেত! ৫৪ বছর বাদে ফের বাংলাদেশে পৌঁছল ক্ষেপণাস্ত্রবাহী পাকিস্তানি যুদ্ধজাহাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: স্বাধীনতা যুদ্ধের ৫৪ বছর বাদে ফের বাংলাদেশে পৌঁছল ক্ষেপণাস্ত্রবাহী পাকিস্তানি যুদ্ধজাহাজ। আজ শনিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর গেড়েছে পাক যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। ভারতীয় নৌবাহিনী ও উপকূল রক্ষীদের হাত থেকে বাঁচাতে বঙ্গোপসাগরের মোহনা থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পাকিস্তানি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’কে এসকর্ট করে নিয়ে এসেছে। প্রসঙ্গত: ১৯৭১ সালে বিশাখাপত্তনম উপকূলে ডুবে যাওয়া সাবমেরিন ‘পিএনএস গাজী’র পর এই প্রথম কোনও পাকিস্তানি যুদ্ধজাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করল।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই মোল্লা মুহাম্মদ ইউনূস একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যাকারী পাকিস্তানি শাসকদের সঙ্গে দহরম-মহরম বাড়িয়ে চলেছেন। বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণের জন্য পাক সেনাবাহিনীর সাহায্য নিয়েছেন। পাশাপাশি ভারতকে সবক শেখাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়েই এদিন সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে ক্ষেপণাস্ত্রবাহী পাকিস্তানি যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, যুদ্ধজাহাজে থাকা পাকিস্তানি নৌবাহিনীর আধিকারিকদের চট্টগ্রামের ‘বহির্নোঙরে’ বিশেষ  সংবর্ধনা দেওয়া হয়েছে। চার দিনের বেশি বাংলাদেশি জলসীমায় থাকবে পাকিস্তানি যুদ্ধজাহাজটি। বিকেলে চট্টগ্রামের আড়ং আউটলেট এবং খুলশি বাজারে কেনাকাটা করতে ব্যস্ত ছিলেন পাকিস্তানি নৌসেনারা। আগামিকাল রবিবার (৯ নভেম্বর) সকাল পৌনে দশটা নাগাদ ‘পিএনএস সাইফের’ কমান্ডার সহ পাকিস্তানি নৌসেনারা বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের ভারপরাপত কমান্ডারের সঙ্গে দেখা করবেন। পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তাদের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশের নৌবাহিনীর সদর দফতর এবং বাংলাদেশ নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডারের কার্যালয়। পাকিস্তানি ও বাংলাদেশি নৌবাহিনীর আধিকারিকরা বিশেষ বৈঠকে বসবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর ২০ জন বাছাই করা আধিকারিক পিএনএস সাইফেতে থাকার সুযোগ পাবেন।

পরের দিন সোমবার (১০ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত  বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পিএনএস সাইফে তোলা হবে এবং তারপর পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তাদের বিএনএস ইসা খান প্রশিক্ষণ কমপ্লেক্স পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) সফররত পাকিস্তানি নৌবাহিনীর প্রধানকে নিয়ে ভারত সীমান্ত লাগোয়া কক্সবাজার পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ নৌবাহিনীর সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে পাক নৌবাহিনীর সাহায্যও চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার(১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে পাকিস্তানের উদ্দেশে রওনা করবে ‘পিএনএস সাইফ’।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি