ঘুমন্ত শিশুকে অপহরণ করে পাশবিক অত্যাচার, ড্রেনের পাশে ফেলে পালাল দুষ্কৃতী, উত্তপ্ত তারকেশ্বর

রেলওয়ে শেডের ফুটপাথে দিদিমার সঙ্গে শুয়ে ছিল একটি শিশু। সেখান থেকে ঘুমন্ত অবস্থায় তাঁকে অপহরণ করা হয়। এরপর তাঁর উপর যৌন নির্যাতন চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয় হাই ড্রেনের উপর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! রেলওয়ে শেডের ফুটপাথে দিদিমার সঙ্গে শুয়ে ছিল একজন ৪ বছরের শিশু। সেখান থেকে ঘুমন্ত অবস্থায় তাঁকে অপহরণ করা হয়। এরপর তাঁর উপর যৌন নির্যাতন চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয় হাই ড্রেনের উপর। গুরুতর আহত অবস্থায় এখন শিশুটি হাসপাতালে ভর্তি। এই নৃশংস ঘটনাটি ঘটেছে, ৭ নভেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে। সূত্রের খবর, ওইদিন রাতে শিশুটি দিদিমার পাশে মশারির নিচে খাটে ঘুমাচ্ছিল রেললাইনের শেডের তলায়, তখনই আক্রমণকারী মশারির জাল ব্লেড দিয়ে কেটে তাঁকে ধরে নিয়ে যায়। এরপর ভোর ৪ টে নাগাদ দিদিমা চোখ খুলতেই নাতনিকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন।

কখন নাতনি তাঁর পাশ থেকে চলে গেল, তা তিনি নাকি বুঝতেই পারেননি। কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছিল সেটাও তাঁর অজানা। এর পরের দিন ৮ নভেম্বর বিকেলে তারকেশ্বর রেলওয়ে হাই ড্রেনের কাছে শিশুটিকে নগ্ন এবং রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর শরীর এখন স্থিতিশীল। এরপর পরিবারটি তাদের অনিশ্চিত জীবনযাত্রার কথা তুলে ধরে, বলেছেন, ‘আমরা রাস্তায় থাকি কারণ তাঁরা আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আমরা কোথায় যাব? আমাদের কোনও ঘরবাড়ি নেই।’

তবে শিশু যৌন নিপীড়নের জন্যে কর্তৃপক্ষ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে। তবে, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দাবি করেছে যে পুলিশ প্রথমে প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করতে দ্বিধা করেছিল। পুলিশ তথ্য গোপনের চেষ্টা করছিল। পরিবার থানায় ছুটে গিয়েছে, কিন্তু এফআইআর দায়ের হয়নি! হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চন্দননগরে রেফার করা হয়েছে। তারকেশ্বর পুলিশ অপরাধটি ধামাচাপা দিতে ব্যস্ত। অন্যদিকে পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে সকালেই অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার কথা শুনে দুস্থ ওই পরিবার থানা থেকে চলে যায়। পরবর্তী সময় শিশুটির চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন।’

 

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ