এই মুহূর্তে

চিংড়ির মালাইকারিতে দিন গন্ধরাজ লেবুর ‘টুইস্ট’, কেমন হবে রেসিপি জেনে নিন এখনই

নিজস্ব প্রতিনিধি:শীতের দুপুর মানেই রকমারি পদের বাহার। যদি পাদে থাকে চিংড়ি তাহলে তো আর কথাই নেই। চিংড়ি মাছের মালাইকারী সাধারণভাবে খেয়েছেন। এবার গরম ভাতের সঙ্গে স্বাদ বদলে একেবারে ভিন্ন স্বাদে বানিয়ে ফেলুন গন্ধরাজ মালাই চিংড়ি। বড় থেকে ছোট সকলেই খাবেন হাত চেটে। মালাইকারিতে দিন গন্ধরাজ লেবুর ‘টুইস্ট’। শিখে নিন গন্ধরাজ মালাই চিংড়ির সহজ রেসিপি।

উপকরণ:
৫০০ গ্রাম গলদা চিংড়ি
এক টেবল চামচ গন্ধরাজ লেবুর রস
এক টেবল চামচ পাতিলেবুর রস
স্বাদমতো নুন
আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো
এক টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
২-৩ টেবিল চামচ ক্রিম
এক কাপ নারকেল দুধ
৩ টেবিল চামচ পেঁয়াজবাটা
এক টেবিল চামচ রসুনবাটা
সাদা তেল,
ধ চা চামচ গন্ধরাজ লেবুর সবুজ খোসা
২টি তাজা গন্ধরাজ লেবুপাতা

চিংড়িমাছগুলি প্রথমে ভালো করে পরিষ্কার  ছাড়িয়ে ধুয়ে নিন। এবার একটি পাত্রে  পাতিলেবুর রস, নুন দিয়ে মাছগুলি নিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার একটি প্যানে তেল গরম করে পেঁয়াজবাটা ও রসুনবাটা দিয়ে ভালো করে কষিয়ে  তার মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ সেদ্ধ করুন।  চিংড়ির রং বদলাতে শুরু করলে থাকলে লেবুর রস, গন্ধরাজ লেবুর সবুজ খোসা কুচি, নুন দিন ভালো করে মিশিয়ে নিন। এবার ফুটে উঠলে নারকেলের দুধ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। অল্প আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। হয়ে গেলে নামানোর আগে গন্ধরাজ পাতা ও ক্রিম ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে প্যানটি ঢাকা দিয়ে রাখুন বেশ কিছুক্ষন।  গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ মালাই চিংড়ি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হেঁশেলে যুদ্ধের আঁচ! সংসার খরচ বাঁচাতে তেলের বদলে জলে ভাজুন লুচি, জানুন পদ্ধতি

চিংড়ি মালাই বিরিয়ানি খেয়েছেন কখনও? রইল রন্ধন প্রণালী

সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে রাখুন ডিমের এই ইন্দো-চাইনিজ পদ

বাসি রুটি না ফেলে সকালের জলখাবারে অল্প সময়ে বানান সুস্বাদু আপ্পে রুটি, জানুন রেসিপি

গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন কিমার পুরভরা টম্যাটো, জেনে নিন সহজ রেসিপি

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte