দিনহাটায় গ্রেফতার ৩ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি:  এসআইআর আতঙ্কের মাঝে ৩ অবৈধ বাংলাদেশি গ্রেফতার । ৩ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ। বিএসএফের ১৬৮ ব্যাটালিয়নের সাহেবগঞ্জ দলবাড়ি বিএসএফ ক্যাম্পের কর্তব্যরত জওয়ানরা সীমান্তে পাহাড়া দেওয়ার সময় ৩ বাংলাদেশি সহ মোট পাঁচজনকে আটক করে। তারা দুজন ভারতীয় নাগরিকের সাহায্যে সীমান্ত পার করার চেষ্টা করছিল। সেই সময়ই তাদের বিএসএফ হাতেনাতে ধরে। সকলের কাছ থেকে অবৈধ ভারতীয় পরিচয় পত্র, টাকা সহ বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

পরবর্তীতে তাদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালত তাদের দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বাংলাদেশি গ্রেফতার প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের দাবি, এরা সব রোহিঙ্গা। এদের নাম শুনে বোঝা যাচ্ছে যে কী উদ্দেশ্যে তারা এসেছিল ভারতে। সীমান্ত এলাকায় মুসলিম রোহিঙ্গারা ভোটার কার্ড বানিয়ে বসবাস করছে।

গত এপ্রিলে হাওড়া স্টেশনে পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছিল দুই অনুপ্রবেশকারী। তাদের কাছে ভারতে আসার বা থাকার কোনও বৈধ নথি-পত্র না থাকায় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। হাওড়া স্টেশন থেকে দুই বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। তারপর থেকে ধানতলা, দত্তফুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে নদিয়া, মুর্শিদাবাদ, বনগাঁ, সুন্দরবন সহ সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ ৫০০ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। সংখ্যাটা চমকে যাওয়ার মতোই। এত গ্রেফতারির পরেও প্রায় দিনই বাংলাদেশি নাগরিকরদের অনুপ্রবেশ কিন্তু কমছে না। এখন এটাই দেখার যে, আগামী দিনে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কী কী ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। 

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট