চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোরের মায়ের বড় গলা! সন্ত্রাসী হামলার পর ভারত ও আফগানিস্তানকে হুঁশিয়ারি পাকিস্তানের

নিজস্ব প্রতিনিধি: ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসলামাবাদ এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন। খাজা আসিফ আফগান তালিবান সরকারকে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেন।

এক সাক্ষাৎকারে আসিফ ভারত ও আফগানিস্তানকে যে কোনও দুঃসাহসিক কাজের বিরুদ্ধে সতর্ক করে বলেন, “পাকিস্তানকে একই মুদ্রার মতো করে প্রতিশোধ নিতে হবে।” অর্থাৎ যেভাবে পাকিস্তানে হামলা হচ্ছে সেভাবেই ভারত ও আফগানিস্তানেও হামলা চালানো হবে। পাক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরে সীমান্ত পারাপারের সম্ভাবনা “উড়িয়ে দেওয়া” যায় না।

তিনি বলেন, “আফগান তালেবানদের আশ্রয়প্রাপ্তরা বারবার আমাদের উপর আক্রমণ করছে।” বোঝাই যাচ্ছে তিনি সন্ত্রাসী সংস্থা টিটিপি’র দিকেই ইঙ্গিত করেছেন। সাক্ষাৎকারে আসিফ স্পষ্ট করে বলেন যে পাকিস্তান কোনও সামরিক পদক্ষেপ শুরু করবে না, তবে যে কোনও আগ্রাসনের জবাব দেবে।

গত দু’দিনে পাকিস্তান দুটি বড় সন্ত্রাসী ঘটনার মুখোমুখি হয়েছে। একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজ ওয়ানাকে লক্ষ্য করে এবং অন্যটি ইসলামাবাদ আদালতের বাইরে বিস্ফোরণ চালানো হয়।  ইসলামাবাদ আদালতের বাইরে বিস্ফোরণ সম্পর্কে

পাকিস্তানি মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের কাছে পার্ক করা একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আইনজীবী আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল।

প্রসঙ্গত, অক্টোবরের মাঝামাঝি সময়ে পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায়। খোস্ত এবং পাকটিকা প্রদেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের সন্দেহভাজন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে স্থানীয় ক্রিকেটার সহ কমপক্ষে ১০ জন সাধারণ মানুষ নিহত হন, বহু  মানুষ  আহত হন।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ