সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে জলপথে নাকা চেকিং, নজরে মৎস্যজীবীদের ট্রলার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির লাল কেল্লার কাছে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। তাতে কেঁপে উঠেছে দেশ। ২৬/১১র পর ১০/১১- নভেম্বর মাস যেন আর ভাল স্মৃতি ধরে রাখছে না। কেবলই স্মৃতির ভাণ্ডারে জমা হচ্ছে খারাপ স্মৃতি। এদিকে দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ সকল মেট্রোপলিটন শহরের চলছে জোরদার নজরদারি। এই তথ্যও সামনে এসেছে যে পেশায় চিকিৎসক সন্ত্রাসীদের পরিকল্পনা ছিল ২৬ জানুয়ারি লাল কেল্লায় হামলা চালানোর। চলতি বছর দীপাবলিতেও হামলার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। সোমবারের বর্বরোচিত ঘটনার পর সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

আজ বুধবার সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ এলাকার সমস্ত মৎস্যজীবী ট্রলারে স্পিডবোট লঞ্চ নিয়ে নাকা চেকিং শুরু হয়েছে। সকাল হতেই পৌঁছে গিয়েছে অত্যাধুনিক হোভার ক্রাফট। এটি আধুনিক স্পিড বোট যা জলস্থল উভয় স্থানেই চলতে পারে। এর ফলে বঙ্গোপসাগর সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় নাকা চেকিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। প্রত্যেকটি ট্রলারের কাছে গিয়েই সুন্দরবন জেলার পুলিশ সচেতনতামূলক বার্তা দিচ্ছেন। সঙ্গে তাদের পরিচয় পত্র যাচাই করছেন। ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন জায়গায় এই দৃশ্য চোখে পড়েছে।

সোমবার ভয়াবহ বিস্ফোরণের জেরে লাল কেল্লার কাছে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩০ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনেই I 20 গাড়িটি তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে একজনকে দেখা গিয়েছে। তার পরিচয়ও সামনে এসেছে। সে পুলওয়ামার বাসিন্দা উমর নবি বলে জানা যাচ্ছে। বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটেছে বলে সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেড় বছর আগে i-20 গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। এই বিস্ফোরণের নেপথ্যে জৈশ-ই-মহম্মদের যোগ পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভুটান সফরের সময়ই জানান অপরাধীদের ছাড়া হবে না। শিকড় পর্যন্ত গিয়ে সন্ত্রাস নির্মূল করা হবে।   

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক