‘চাকরি দিতে কার থেকে টাকা নিয়েছি?’- জেলমুক্তির পরেই স্বমহিমায় পার্থ, জনগণের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি: জেল মুক্তির পর বাড়ি ফিরেই তিনি বলেছিলেন বেহালাবাসীর কাছে বিচার চাইবো। এবার বেহালা (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন পার্থ চট্টোপাধ্যায়। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি । ২০২২ সালের ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ। তারপর থেকে তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে কোনও যোগাযোগই ছিল না। তবে মঙ্গলবার জেল থেকে মুক্তির পরেই নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে জনসংযোগে আবার উদ্যোগী হয়েছেন তিনি। চাইছেন ভাঙা সম্পর্ক পুনরায় মেরামত করতে। তাই জনগণের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি। তাতে পার্থ চট্টোপাধ্যায় জানতে চেয়েছেন চাকরি দেওয়ার পরিবর্তে কার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি?

রাজ্যের শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি, এই চিল অভিযোগ। তদন্তে নেমে কারা টাকা তুলেছে, এই দুর্নীতির শিকড় কোথায় এই নিয়ে বিগত কয়েক বছরে নানা রকম তথ্য আদালতের সামনে হাজির করেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়েও চলে কাটা ছেঁড়া। তাঁর বেলঘরিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। এরপরে গ্রেফতার হন পার্থ। তারপর তো জেলবন্দি হওয়ার কাহিনী। অবশেষে হয়েছে শাপ মুক্তি, তাই বেহালাবাসীর কাছে এবার তিনি জানতে চাইলেন কার থেকে টাকা নিয়েছেন। তিনি শুধু তাই নন, তাঁর নাম করে কেউ টাকা দিয়েছেন কিনা তাও জানতে চান পার্থ। বেহালার পশ্চিমের বিধায়ক মনে করেন তাঁর সততার ভাবমূর্তি তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে। আর যারা এই চেষ্টা করেছে তাদের ছেড়ে দেওয়া হল সামাজিক অপরাধ।

২০০১ সাল থেকে ওই বিধানসভা কেন্দ্রে টানা জিতে আসছেন পার্থ। তাই এই এলাকার সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। বেহালা আর পাঁচবারের বিধায়ক তার বিধানসভা কেন্দ্রের জন্য কি কি কাজ করেছেন তার খতিয়ানও চিঠির মাধ্যমে তুলে ধরেছেন তিনি। মনে করেন বেহালা বাসি তাঁকে চেয়েছেন, আশীর্বাদ করেছেন। সেই জন্যই তিনি বারবার জয়ী হয়েছেন। কিন্তু ২০২২ সালের গ্রেফতার হওয়ার পর তাঁর কর্মজীবনে ছন্দপতন হয়। পার্থর দাবি চাকরি জীবন থেকে শুরু করে রাজনীতি মন্ত্রী হওয়ার পর যে সম্মান তিনি অর্জন করেছিলেন তা এক লহমায় মিথ্যে অপবাদের কারণে বিনষ্ট হয়েছে। তাই জেল থেকে ফিরেই নিজের ভাবমূর্তি স্বচ্ছ করার কাজে লেগে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

দুয়ারে বিধায়কের মাধ্যমে বেহালা বাসীর কাছে সেই জন্যই পৌঁছে যেতে চান তিনি। বলেছেন, যদি তাঁর নাম করে কেউ চাকরি প্রলোভন দেখে টাকা তোলে তাহলে তা প্রমাণসহ জমা দিন। এবার প্রশ্ন উঠে জমাটা দেবেন কোথায়? সে ক্ষেত্রে তৈরি হয়েছে জন বাক্স। সেখানে সমস্ত অভিযোগ জমা দিতে পারবেন মানুষ। তারপর ব্যবস্থা নেবেন বেহালার (পশ্চিম) বিধায়ক। চিঠির শেষে পার্থ চট্টোপাধ্যায় জানান তিনি আগেও মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে কাজ করেছেন। এখনও রয়েছেন। কিন্তু এই উত্তর তাঁর চাই।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর