বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির ভগ্নাংশ গুঁড়িয়ে দিতে বুলডোজার পাঠাল ইউনূস সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার রায়দান হবে আজ। এই ঘটনাকে নিয়েই উত্তাল বাংলাদেশ। দিকে দিকে অশান্তির খবর মিলেছে। জানা গিয়েছে, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের অর্থাৎ বঙ্গবন্ধুর  বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বুলডোজার। সঙ্গে রয়েছে এক দল বিক্ষুব্ধ জনতা।

জানা গিয়েছে, ঢাকার সিটি কলেজের সামনের রাস্তা দিয়ে দিয়ে দুটি বুলডোজার নিয়ে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ এর দিকে যাচ্ছে। সঙ্গে রয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা। এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেছেন, তারা কোনো ভাবেই কাউকে আইন হাতে তুলে নিতে দেবেন না। রাজধানী ঢাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জুলাই গণআন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় দিচ্ছে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল। মামলায় ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গোটা দেশ অপেক্ষায় ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী সহ ৩জনের বিরুদ্ধে রায় নিয়ে। গোটা দেশের পাশাপাশি বিশ্বও তাকিয়ে ছিল এইদিকে।  এই রায় আসার আগেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা শহরে আতঙ্কের চেহারা নিয়েছিল রবিবার থেকেই। দেশের বিভিন্ন জায়গায় চলছে অবরোধ। হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার নির্দেশ দেওয়া হয়েছে। উস্কানিমূলক মন্তব্য। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের থামানোর চেষ্টার নির্দেশ। রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার আগে হাসিনা পুত্র জানিয়েছিলেন, আওয়ামী লিগ ছাড়া জাতীয় নির্বাচন হবে না। আওয়ামী লিগের ওপরে নিষেধাজ্ঞা থাকলে বাংলাদেশে ভোট হতে দেবেন না। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা হলে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে দলীয় কর্মীরা। তাঁর মাকে মৃত্যুদণ্ডই দেওয়া হবে আগেই বলেছিলেন তিনি। কিন্তু পাশাপাশি বলেছিলেন, ভারতে নিরাপদে রয়েছেন তাঁর মা শেখ হাসিনা। অন্যদিকে রায় দেওয়ার আগে হাসিনা বলেছেন, “কাউকে পরোয়া করি না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনি জীবন নেবেন।”

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি