হাসিনার বিরুদ্ধে ৪৫৩ পৃষ্ঠার রায়, অভিযুক্তদের দোষ প্রমাণিত, জানালেন বিচারপতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আইনে হাসিনার বিরুদ্ধে গণহত্যার  প্রমাণ মিলেছে। হাসিনার বিরুদ্ধে রায়দান পড়তে গিয়ে এমনটাই জানিয়েছেন বিচারপতি। সোমবার নির্ধারিত সময়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়দান। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য রায় পড়তে শুরু করেন। সেখানেই বলা হয়েছে, হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের হত্যার নির্দেশ।আন্তর্জাতিক আইনের কোনও ধারাই মানা হয়নি। গণহত্যাকে জঙ্গি হামলা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

জানা গিয়েছে, প্রাক্তণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তণ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তণ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা। ৬ অধ্যায়ের ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া শুরু করেছিলেন বিচারক। রায় ঘোষণার জন্য সোমবারই নির্ধারিত করা হয়েছিল।

গত ২৩ অক্টোবর এই মামলায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীসহ হেভিওয়েট নেতাদের বিচারের মুখোমুখি হতে হয়েছে। সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেছিলেন তিনি। ৮৪ জন সাক্ষি ছিলেন এই মামলায়। তারমধ্যে ৫৪ জন সাক্ষী দিয়েছে। এই সাক্ষ গ্রহণের পরে সোমবার রায়দানের দিনক্ষণ ঠিক হয়। দীর্ঘ সময় ধরে রায় পড়ার পরেই অপেক্ষার অবসান।

জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপরে গুলি চালানোর নির্দেশ হাসিনা দিয়েছিলেন বলে জানান বিচারপতি। প্রাক্তন প্রধানমন্ত্রীর কল রেকর্ডও রায়ের মধ্যে যুক্ত করা হয়েছে। হাসিনা সহ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তণ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার নির্দেশ দেওয়া হয়েছে। উস্কানিমূলক মন্তব্য। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের থামানোর চেষ্টার নির্দেশ। রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি