শেখ হাসিনার বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টার দিকে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হয় শেখ হাসিনার বাড়ির সামনে। সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতেও দেখা যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। জুলাই বৈষম্য বিরোধী গণআন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দুটি অভিযোগের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ১টি মামলায় তাঁর যাবজ্জীবন হয়েছে। অন্য মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলায় ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সোমবার সকাল থেকেই বাংলাদেশের দিকে নজর ছিল গোটা বিশ্বের। শেখ হাসিনার বিরুদ্ধে কী রায় দেবে আদালত, সেটাই জানার জন্যে অপেক্ষা ছিল দেশবাসী। এদিকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের ঘোষণার সঙ্গে সঙ্গেই বুলডোজার দিয়ে তাঁর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

হ্যাঁ, সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টার দিকে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হয় শেখ হাসিনার বাড়ির সামনে। সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতেও দেখা যায়। তবে তাদের পরিচয় জানতে চাওয়া হলে একজন বলেন, রেড জুলাই নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে। আর এই ঘটনাকে ‘রাজাকার’ আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবিরে রাজাকার বাহিনী!’ অর্থাৎ তিনি শেখ হাসিনার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনাকে তীব্র নিন্দা করেছেন। গত বছর ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর তাঁর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বাড়িতে চরম হামলা চালায় দেশের তরুণ প্রজন্ম, সঙ্গে চলে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁর বাড়িতে। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। সেই লুটপাটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ে গতিতে ভাইরাল হয়েছিল।

শুধু তাই নয়, সেই ঘটনার ছয় মাস পূর্তির দিন তথা গত ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িটি ভাঙা হয়। ওই বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান হাজার তিনেক মানুষ। এরপরেই তাঁর বাড়ি ভাঙার জন্যে একটি ক্রেন আনা হয়। তার ওপরে উঠে স্লোগান দিতে থাকেন অনেকে। পরে আসে একটি এক্সক্যাভেটর। এরপর সেদিন রাত ১১টার দিকে ক্রেন ও এক্সক্যাভেটর দিয়ে শেখ হাসিনার বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এমনকী ঘণ্টাখানের মধ্যে ভেঙে ফেলা হয় তাঁর তিন তলা বাড়ির একাংশ। তবে সেদিন মধ্য রাতে সেনাবাহিনীর সদস্যরা শেখ হাসিনার বাড়ির সামনে গেলে ‘ভুয়া ভুয়া’ স্লোগান তোলে ছাত্র-জনতা। এরপরে সেনা বাহিনী সেখান থেকে চলে গেলে বাড়িটি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়। এবার পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার জন্যে বুলডোজার পৌঁছল শেখ হাসিনার বাড়ির সামনে। যার তীব্র নিন্দা করলেন অভিনেত্রী গায়িকা শাওন। যাঁকে শেখ হাসিনার বাড়ি নিয়ে মুখ খোলার কারণে গ্রেফতার করা হয়েছিল। এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়