ঢাকায় আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়ি পুড়িয়ে দিল জামায়াতে-এনসিপি সন্ত্রাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পরেই ফের নখদাঁত বের করে বেরিয়ে পড়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির সন্ত্রাসীরা। সোমবার দুপুরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়িও ভাঙতে ব্যথ হওয়ার পরে চড়াও হয়েছিল উত্তরায় শেখ হাসিনার দলের প্রাক্তন হাবিব হাসানের বাড়িতে। বেশ কয়েকশো সন্ত্রাসী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পরে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে থাকা একটি গাড়িতেও আগুন ধরানো হয়। ওইও হামলার সময়ে নীরব দর্শকের ভুমিকায় ছিল ঢাকা পুলিশ।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার মধ্যেই জামায়াতে ও এনসিপি সন্ত্রাসীরা বুলডোজার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে চড়াও হন। তবে সুবিধা করতে পারেননি। রুখে দাঁড়ান সেনাবাহিনীর সদস্যরা। পিটিয়ে ছত্রভঙ্গ করে দেন সন্ত্রাসীদের। পরিস্থিতি বেগরিক বুঝতে পেরে বুলডোজার ছেড়ে পালিয়ে যান চালক। বাড়ি ভাঙচুরে যাওয়া সন্ত্রাসকারীরা খানিকটা অপেক্ষা করেন। পরে তারাও চম্পট দেন। শেখ মুজিবের বাড়ি রক্ষা পেলেও রক্ষা পায়নি আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ হাবিব হাসানের বাড়ি।

এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ উত্তরার ১৮ সেক্টরে অবস্থিত প্রাক্তন সাংসদের বাড়িতে আচমকাই চড়াও হন বেশ কয়েকশো বিক্ষোভকারী। প্রথমে হাবিব হাসানকে ‘ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর বাড়ি ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে থাকলেও বাধা দেয়নি। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কেন বিক্ষোভকারীদের বাধা দেওয়া হল না তা জানতে চাওয়া হলে তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম জানান, ‘যারা বিক্ষোভ দেখাতে এসেছিল তারা সরকারের উঁচু মহলের ঘনিষ্ঠ। চাকরি বাঁচাতে বাধা দেওয়ার সাহস দেখাতে পারেননি পুলিশ কর্মীরা।’

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড