Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরও একধাপ এগোল নিয়োগ প্রক্রিয়া, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে শুরু নথি যাচাই

Share:

নিজস্ব প্রতিনিধি : একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ফলপ্রকাশের পরে ইন্টারভিউর তালিকা বেরিয়েছে। সেই তালিকায় রয়েছে ২০ হাজার প্রার্থী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নথি যাচাইয়ের (Document Verication) কাজ। সকলেই নিজের নথি নিয়ে হাজির হয়েছেন এসএসসি দফতরে (SSC)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার প্রায় ৭০০ জন প্রার্থী এসেছেন নথি যাচাই করতে। এদিন বাংলা বিষয়ের জন্য যাঁরা শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের নথি যাচাই হচ্ছে মঙ্গলবার। বাকি বিষয়ের নথি যাচাইও হবে। সকালে সাড়ে ৯টা থেকে এই নথি যাচাই পর্ব শুরু হয়েছে।

১৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নথি যাচাইয়ের কাজ। প্রতিদিনই হাজার থেকে দেড় হাজার জনকে ডাকা হবে বলে সূত্রের খবর। দুই হাফে এই নথি যাচাইপর্ব চলবে। মঙ্গলবার প্রথমে হাফে ৩৫০ চাকরি প্রার্থী নথি যাচাই করা হবে। দ্বিতীয় ধাপেও প্রায় ৩৫০ চাকরি প্রার্থীর নথি যাচাই চলবে। যে সকল তথঅয আবেদন করার সময় তাঁরা জমা করেছেন, সেই সকল নথি নিয়ে আসতে বলা হয়েছে। সেই সকল নথি এদিন যাচাই করে দেখা হবে।

এই কাজটি সুষ্ঠভাবে করার জন্য ১৫টির মতো ডেস্ক তৈরি করা হয়েছে। সেখানে চাকরিপ্রার্থী নথি ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে। এবারে যাতে কোনও সমস্যা না হয়, কোনও অসঙ্গতি না থাকে তারদিকে নজর দেওয়া হচ্ছে। সদ্যোজাতকে কোলে নিয়েই নথি যাচাইয়ের জন্য এসেছেন সুপর্ণা পাল, পিয়ালি ঘোষ। মঙ্গলবার নথি যাচাইকরণের জন্য মুর্শিদাবাদ, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু চাকরিপ্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি-র দফতরে এসেছেন।

বড় স্বীকারোক্তি, অপারেশন সিঁদুরের সময় হাফিজ সাঈদ-মাসুদ আজহারের হয়ে লড়েছিল পাকিস্তানি সেনা

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো