ইমরান খানের বোনদের চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে গেল শাহবাজের পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কট্টরপন্থী মুসলিম হিসাবে পরিচিত শাহবাজ শরিফের জমানায় পাকিস্তানে মেয়েদের প্রতি ন্যূনতম সৌজন্যও দেখানো হচ্ছে না। নারী বিদ্বেষী পুলিশের বর্বরতা আর অসভ্যতার হাত থেকে রেহাই পাননি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খান। গতকাল মঙ্গলবার রাতে আদিয়ালা জেল চত্বর থেকেই চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের ওই বর্বর আচরণের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। মহিলাদের প্রতি পুলিশের এমন আচরণ নিয়ে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা।

গত বছরের ফেব্রুয়ারি মাস থেকেই আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান। আদালতের তরফ থেকে সপ্তাহে একবার করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আদিয়ালা জেল কর্তৃপক্ষ ওই নির্দেশ মানছে না বলে অভিযোগ পাকিস্তান তেহরিকে ইনসাফের শীর্ষ নেতৃত্বের। কারা কর্তৃপক্ষের গা-জোয়ারির প্রতিবাদে গতকাল মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে ধর্নায় বসেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। ওই ধর্নায় হাজির ছিলেন পিটিআই সুপ্রিমো ইমরান খানের তিন বোন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খান। গভীর রাতে হিংস্র জানোয়ারের মতো তাঁদের উপরে ঝাঁপিয়ে পড়ে পুলিশ।

সমাজমাধ্যমে পিটিআইয়ের তরফে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, নওরিন নিয়াজিকে ধরে বসে আছেন ইমরানের বাকি দুই বোন আলিমা ও উসমা। তাঁদের  ঘিরে আছেন দলীয় কর্মীরা। নওরিন রীতিমতো কাঁপছেন। ভিডিওতে নওরিনকে বলতে শোনা যায়, ‘পুলিশ আধিকারিকরা তাঁর চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে জোর করে মাটিতে ফেলে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারিনি। এখনো বুঝতে পারছি না, এখানে ঠিক কী ঘটেছে।’ শুধু ইমরান খানের তিন বোন নয়, খাইবার পাখতুনখোওয়ার স্থানীয় সরকার মন্ত্রী মীনা খান আফ্রিদি, এম এন এ শাহিদ খট্টক এবং অন্যান্য মহিলা কর্মীদেরও পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল