সরকারি হাসপাতালে রমরমিয়ে চলছে দালালচক্র, পুলিশের জালে ২

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা নিয়ে রোগী ভর্তি চক্র কলকাতার দুই হাসপাতালে। পুলিশের জালে দুই দালাল। কলকাতা মেডিক্যাল  কলেজ ও হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় খালিদ পারভেজকে। এসএসকেএম থেকে গ্রেফতার করা হয়েছে রাহুল সিংকে।হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল কলকাতা পুলিশ। তারপর খালিদ ও রাহুলকে এসএসকেম ও মেডিক্যাল কলেজ থেকে গ্রেফতার করা হয়। দুজনেই দালালচক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ। শুক্রবার রাতেই এই দুই হাসপাতালে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দারা। আগে থেকেই খবর ছিল তাঁদের কাছে।  

দুই দালালের মধ্যে একজন বীরভূম জেলার মারগ্রাম থানার শিলা গ্রামের বাসিন্দা , অন্যজনের বাড়ি কলকাতার ললিত ব্যানার্জি স্ট্রিটে। খালিদ পারভেজ এবং রাহুল সিং দালাল চক্রের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়েছিল তা তদন্ত করে দেখছে গোয়েন্দারা। দু‘জনকেই হাসপাতাল থেকেই গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জেরা করা হবে । খালিদ ও রাহুলের কাছ থেকে জানতে চাওয়া হবে এসএসকেএমও কলকাতা মেডিক্যাল কলেজের দালাল চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত।

হাসপাতালে দালালচক্র নতুন কিছু নয়। কলকাতার অধিকাংশ সরকারি হাসপাতালেই দালালদের সমস্যা রয়েছে। রোগী হাসপাতালে ভর্তি হতে চাইলেই যে বেড পাবেন সে নিশ্চয়তা নেই। কারণ এই দালালদের রমরমা। দালালদের প্রচুর পরিমাণ টাকা দিয়ে তবে রোগীকে হাসপাতালে ভর্তি করা যায়। রোগ ব্যাধি তো আর আর্থিক অবস্থান দেখে আসে না। বহু মানুষ রয়েছেন যাদের অবস্থান হয়তো দারিদ্রসীমার নীচে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তাঁদের ক্ষমতা নেই বেসরকারি নামী দামি হাসপাতালে চিকিৎসা নেওয়ার। সেই সব মানুষগুলোর তো এই সরকারি হাসপাতালই ভরসা। অথচ দালাল ছাড়া উপায় নেই। পুলিশের এই অভিযান অনেক সাধারণ মানুষের জীবনে আশার সঞ্চার ঘটাচ্ছে তা বলা বাহুল্য।

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক