Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদহে ভয়াবহ অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু মহিলার, গর্ভে থাকা এক সন্তান প্রাণ হারাল

Share:

নিজস্ব প্রতিনিধি,পুখুরিয়া: প্রাণ গেল এক নারীর, গর্ভের সন্তানও মৃত।মালদহ জেলার পুখুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায় শনিবার ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গর্ভবতী বিউটি খাতুনকে(Beauty Khatun) কুমারগঞ্জ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসছিল একটি অ্যাম্বুলেন্স। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক্টর সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটিকে।দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে(Ambulance) থাকা সাতজনই আহত হন। তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে রাবিয়া বিবি(Rabiya Bibi) নামে এক গৃহবধুকে মৃত ঘোষণা করা হয়। পাশাপাশি গর্ভবতী বিউটি খাতুনের গর্ভে থাকা শিশুটিও দুর্ঘটনায় প্রাণ হারায়।

আশঙ্কাজনক অবস্থায় বিউটি খাতুনকে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital)। পুলিশ ওই অ্যাম্বুলেন্স এবং ট্রাক্টর দুটি আটক করেছে। ট্রাক্টরের চালক পলাতক। তাকে খুঁজছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। চিকিৎসকরা জানিয়েছেন এত জোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে তার তরুণ এক গর্ভবতী মহিলার পেটে থাকা সন্তানের যেমন মৃত্যু হয়েছে তেমনি ওই অ্যাম্বুলেন্সে থাকা অপর এক মহিলার প্রাণহানি ঘটেছে। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত করছে। অ্যাম্বুলেন্সের চালকও আহত হয়েছেন।

অন্যদিকে,সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের নাম আসাদুল এবং হারুইরে। তারা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা(Paskura P.S.) এলাকায় বাস করে। শনিবার পিংলা থানার মুন্ডুমারী বাজার সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সংঘর্ষ ঘটে। দুই বাইক আরোহীর জীবনের গতি থেমে যায়। ব্যস্ত বাজার, মানুষের চলাচল প্রতিদিনের মতোই, বিকট শব্দে প্রতি মুহূর্তে থমকে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবক বাইকে করে পিংলা(Pingla) থেকে মুন্ডুমারীর দিকে আসছিলেন। অন্যদিকে, বালিচক থেকে তেমাথানির দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজারের মাঝখানে হঠাৎ বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে, সেই মুহূর্তে দুই আরোহী রাস্তায় পড়ে যান। দোকান থেকে কেউ ছুটে আসেন। স্থানীয়রা দ্রুত দুজনকে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা দুই যুবককে পরীক্ষা করে জানান যে তারা ঘটনাস্থলেই প্রায় মারা যাওয়ার কথা ছিল। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মুন্ডুমারীর উপর শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ।

মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি, পরাজয় নিয়ে বার্তা মমতার

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী