পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ পাক কমান্ডো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে প্যারামিলিটারি ফোর্সের সদর দপ্তরে বন্দুকবাজের হামলা। সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় তিন কমান্ডো এবং তিন হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনালে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গেই এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তা অভিযান।

পুলিশ জানিয়েছে, আধাসামরিক ভবনের প্রধান গেটে দুটি বিস্ফোরণের মাধ্যমে হামলা শুরু হয়। তারপর সশস্ত্র ব্যক্তিরা কম্পাউন্ডে ঢুকে পড়ে এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এফসি কমান্ডো এবং পুলিশ ইউনিটগুলি পাল্টা আক্রমণ করে এবং প্রাঙ্গণের ভিতরে তিনজন আক্রমণকারীকে গুলি করে হত্যা করে। জানা গিয়েছে, নিহত তিনজন এফসি অফিসার গেটে ছিলেন এবং সেখানেই বিস্ফোরণ হলে তারা নিহত হন। পাক সেনা বাহিনীর সদর দপ্তর একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। হামলায় কমপক্ষে ছয়জন সাধারণ ব্যক্তি আহত হয়েছেন, যাদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী প্যারামিলিটারি ফোর্সের সদর দফতরে কমপ্লেক্সটিতে হামলা চালিয়েছে। সিসিপিও ডঃ মিয়ান সাইদ বলেছেন যে এলাকাটি সিল করে দেওয়া হয়েছে এবং এলাকাজুড়ে অভিযান চলছে। নাম প্রকাশ না করার শর্তে এই পাক আধিকারিক জানিয়েছেন, “প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী প্রথমে কনস্টেবলারির প্রধান প্রবেশপথে হামলা চালায় এবং অন্যজন কম্পাউন্ডে প্রবেশ করে।” সেনাবাহিনী এবং পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে তবে সন্দেহ করা হচ্ছে যে সদর দপ্তরের ভিতরে কিছু জঙ্গি রয়েছে।

এই বছরের শুরুতে, কোয়েটায় আধাসামরিক সদর দপ্তরের বাইরে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে দশজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই ঘটনাটি ঘটল। পাকিস্তানি বাহিনী বালুচিস্তানে দীর্ঘস্থায়ী বিদ্রোহের মুখোমুখি হচ্ছে, যার ফলে ২০২৪ সালে ৭৮২ জন নিহত হয়েছে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল