শান্তি পরিকল্পনার সংশোধনকে স্বাগত জেলেনস্কির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে একাধিক শান্তি পরিকল্পনা দিয়েছে আমেরিকা। তারমধ্যেও কিছু নতুন সংযোজন হয়েছে। সেই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। অর্থাৎ এর থেকে স্পষ্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত। সেই কারণে শর্ত মানতেও প্রস্তুত তিনি।

আমেরিকার দেওয়া ২৮ দফা শান্তি পরিকল্পনার সংশোধিত সংস্করণকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, সংশোধিত যে দফায় শান্তি পরিকল্পনার কথা বলা হয়েছে তা সঠিক। তবে পরিকল্পনার কয়েকটি অংশ রাশিয়াকে সমর্থন করে মনে হওয়ার পরেই ইউক্রেনের ইউরোপীয় বন্ধুরা সেগুলো বাতিল করে পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ তৈরি করেছে। তিনি আরও বলেছেন, একাধিরক বিষয় রয়েছে। সেগুলো নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।তবে এই বিষয় নিয়ে তিনি কব ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তা জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে একাধিক বিষয় উঠে আসছে। সেই তালিকায় থাকা বিষয়গুলো বাস্তবসম্মত হয়ে উঠতে পারে। বহু গুরুত্বপূর্ণ বিষয় এরমধ্যে উঠে এসেছে। মঙ্গলবার কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাশিয়া ক্রমাগত হামলা চালিয়েছে। রাশিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে কিয়েভের অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, রুশ হামলার জেরে  বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হয়েছে। দেশের জ্বালানির ক্ষেত্রেও হামলা চালানো হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, জ্বালানি ক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে, তার মূল্যায়ণ করা যাবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

চলতি সপ্তাহের শুরুতে জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন। এটি কিয়েভ এবং তাদের ইউরোপীয়ান মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি অংশ নেয়নি। উল্লেখ্য, প্রায় ৪ বছর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শুরু হয়েছিল রাশিয়ার। এরজেরে লক্ষ লক্ষ সেনা, হাজার হাজার সাধারণ মানুষ আহত হয়েছেন। বহু মানুষ ঘর ছাড়া হয়েছে। প্রায় চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লাখো সেন্য এবং হাজার হাজার বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে।

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন