বোরকা পরে সংসদে ঢোকার শাস্তি, সাত দিনের জন্য সাসপেন্ড সাংসদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সংবাদমাধ্যমের শিরোনামে থাকতে অভিনব কিছু করার চেষ্টায় ছিলেন অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনীতিবিদ তথা ও ‘ওয়ান নেশন’ দলের নেতা সিনেটর পলিন হ্যানসন। জনসমক্ষে বোরকা নিষিদ্ধের দাবি জোরালো করতে গতকাল সোমবার (২৪ নভেম্বর) তিনি বোরকা পরে ঢুকে পরেছিলেন সংসদে। ওই আচরণের জন্য শাস্তি জুটল তাঁর কপালে। সাত কার্যদিবসের জন্য সংসদ থেকে হ্যানসনকে বরখাস্ত করা হয়েছে।

কট্টর মুসলিম ও অভিবাসন বিরোধী দল হিসাবেই পরিচিত ‘ওয়ান নেশন’। গত কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ায় দলটির জনপ্রিয়তা বেড়ে চলেছে। চলতি বছরের মে মাসের সাধারণ নির্বাচনে দলটি সিনেটে চারটি আসন পায়। কুইন্সল্যান্ডের সিনেটর হ্যানসন দীর্ঘদিন ধরেই ইসলামি পোশাকবিরোধী প্রচারণা চালিয়ে আসছেন। জনমত সমীক্ষাতেও হ্যানসনের জনপ্রিয়তা বাড়ছে বলে দেখা যায়। আট বছর আগে ২০১৭ সালেও তিনি একই কায়দায় বোরকা পরে সংসদে ঢুকে জাতীয়ভাবে নিষেধাজ্ঞার দাবি তুলেছিলেন।

এবারও বোরকা–নিষিদ্ধকরণ সংক্রান্ত বিল উত্থাপন করতে চেয়েছিলেন হ্যানসন। কিন্তু বিল উত্থাপনের অনুমতি না দেওয়ার পর তিনি বোরকা পরে সংসদে প্রবেশ করেন। মুসলিম সাংসদরা ওই আচরণের তীব্র প্রতিবাদ জানান।  আইনপ্রণেতারা তার আচরণকে ‘বর্ণবাদী নাটক’ বলে আখ্যা দেন। অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী পেনি ওয়ং হ্যানসনের আচরণের নিন্দা জানিয়ে বলেন, ‘এমন আচরণ দেশকে দুর্বল করবে। প্রায় ১০ লাখ অস্ট্রেলীয় যে ধর্ম পালন করেন, সেই ধর্মকে তিনি উপহাস করেছেন।’

যদিও নিজের আচরণের জন্য মোটেও অনুতপ্ত নন হ্যানসন। শাস্তি পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বোরকা বিষয়ে নিজের অবস্থান থেকে সরব না। সংসদে কোনও পোশাকবিধি নেই। ব্যাংকে হেলমেট খুলে ফেলতে হয়, কিন্তু বোরকা নিয়ে আলাদা নিয়ম কেন? আমি আমার অবস্থানে অটল থাকব। জনগণই আমাকে বিচার করবে।’

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল