স্নিফার ডগ, ডুবুরি সব ব্যর্থ! ধান ক্ষেতে মিলল ছোট্ট সোহানার নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: স্নিফার ডগ, ডুবুরি সব ব্যর্থ! শেষ পর্যন্ত ধান ক্ষেতে মিলল ছোট্ট সোহানার নিথর দেহ! মর্মান্তিক ঘটনাটি মুর্শিদাবাদের ভরতপুরের। সৈয়দ কুলুট গ্রামের সাত বছরের ছোট্ট সোহানা নিখোঁজ ছিল গত চার দিন ধরে। তারপর থেকে শুরু হয়েছিল উদ্বেগ। পুরো এলাকা গত চারদিন ধরে প্রার্থনা করেছিল সোহানার ঘরে ফেরার। অবশেষে হল উৎকণ্ঠার অবসান। ধান ক্ষেত থেকে উদ্ধার হল দেহ।   

শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সোহানা। শুরু হয় পুলিশি তল্লাশি। এসে পৌঁছায় স্নিফার ডগ, স্কোয়াড, নামানো হয় ডুবুরি। তল্লাশি চলে গ্রাম থেকে পুকুর-জঙ্গল সব জায়গায়। কিন্তু কোনও হদিশ মিলছিল না শিশুটির।
সোমবার সোহানার মা অপহরণের অভিযোগ তোলেন। এরপরই মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনায় থমকে যায় দুই গ্রাম। অবশেষে সৈয়দ কুলুট থেকে মাত্র এক কিলোমিটার দূরে সৈয়দকুটের দাস পাড়ায় ধান ক্ষেতে মিলল সোহানার নিথর দেহ।

ধানক্ষেতের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় সোহানাকে। উপর থেকে কাটা ধান চাপা দিয়ে রাখা হয়েছিল দেহ। কে বা কারা এই ভয়ঙ্কর কাণ্ড ঘটাল, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। খবর পেয়ে মুহূর্তে ভিড় জমে যায় মাঠে। সবার চোখে জল, হতবাক মানুষ। পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। অপহরণ নাকি খুন, তা স্পষ্ট হবে তদন্তে। ইতিমধ্যে প্রশ্নের মুখে নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশি তৎপরতা। ছোট্ট সোহানার এমন মর্মান্তিক পরিণতিতে কেঁপে উঠেছে ভরতপুরের সৈয়দ কুলুটগ্রাম।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ