টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কারা খেলবেন? ক্রীড়াসূচি ঘোষণার পরেই ভবিষ্যদ্বাণী সূর্য যাদবের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা হতে না হতেই ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক অনুষ্ঠানে তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেছেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আসর বসবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। ৮ মার্চ বিশ্বের সেরা দল হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।’ সবচেয়ে লক্ষ্যণীয় হল, সূর্যের ওই ভবিষ্যদ্বাণীকে সমর্থন জানিয়েছেন বিশ্বকাপজয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। তিনিও বিশ্বাস করেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া।’

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এদিনই ওই প্রতিযোগিতার জন্য চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সবচেয়ে লক্ষ্যণীয় হল, এশিয়া কাপের মতোই টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। ফলে একাধিক বার মুখোমুখি হতে পারে দুই চির শত্রু দেশ। গ্রুপ পর্ব ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে সূর্যকুমার যাদবদের সঙ্গে দেখা হতে পারে সলমন আলি আঘাদের। প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন গত বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা।

আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দেশ। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে সুপার এইটে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাকে গুরুত্ব দিয়ে গ্রুপ বিন্যাস করেছে আইসিসি। একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। পাশাপাশি এই দু’দেশের সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। ফলে টিম ইন্ডিয়ার পক্ষে সুপার এইটে পৌঁছনো নিশ্চিত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ভারত ও পাকিস্তানের মধ্যের ম্যাচেই চূড়ান্ত হবে গ্রুপ শীর্ষে থেকে কে সুপার এইটে পৌঁছবে। সুপার এইট পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে।

গ্রুপ পর্বে সূর্যকুমার যাদবরা প্রথম মাঠে নামবেন ৭ ফেব্রুয়ারি। ওইদিন মুম্বইয়ে আমেরিকার মুখোমুখি হবেন তাঁরা। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচ দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি অহমদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে চারটি টেস্ট খেলিয়ে দেশ। তাদের সঙ্গে গ্রুপ ‘বি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। ইংল্যান্ডও সহজ গ্রুপে পড়েছে। ইংরেজদের সঙ্গে গ্রুপ ‘সি’-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল এবং ইতালি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা এ বার কিছুটা কঠিন গ্রুপে। ‘ডি’-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং কানাডা।

আগামী ৮ মার্চ ফাইনাল হওয়ার কথা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে যদি পাকিস্তান ফাইনালে ওঠে সেক্ষেত্রে আমদাবাদে ম্যাচ হবে না। ওই ম্যাচ সরে যাবে কলম্বোয়। একই কথা প্রযোজ্য সেমিফাইনালের ক্ষেত্রেও। ৪ মার্চ ইডেনে একটি সেমিফাইনাল হওয়ার কথা। পাকিস্তান সেমিফাইনালে পৌঁছলে কপাল পুড়বে ইডেনের। ওই ম্যাচও সরে যাবে শ্রীলঙ্কায়।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র