বিজেপির রেখা পাত্রের শ্বশুর-শাশুড়িকে চিকিৎসায় বিশেষ সহায়তা প্রদান তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের অসুস্থ শ্বশুর ও শাশুড়িকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন বিধায়ক। সেই সঙ্গে বিএলও‘র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তাঁরা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু‘নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের পাত্র পাড়া দেখিয়েছিল আন্দোলন।  সন্দেশখালির প্রতিবাদীদের আন্দোলন দেখে অবাক হয়েছিল রাজ্য, গোটা দেশ। সেবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা দল টিকিট দিয়েছিল সন্দেশখালির ডন শাহজাহান আলির বিরুদ্ধে প্রথম মুখ খুলে শিরোনামে আসা গৃহবধূ রেখা পাত্রকে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজিত হন রেখা। সেখান থেকে আস্তে আস্তে সন্দেশখালির মাটি থেকে বিজেপির পতন শুরু।

ভোটের পর একাধিক প্রতিবাদী তৃণমূলে যোগদান করেন। বিগত দিনে সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির মৃত কর্মীদের নিয়ে স্মরণ সভা করার পাশাপাশি বাসন্তী সংকল্প যাত্রা করার সিদ্ধান্ত নেন। একাধিক জেলা বিজেপি নেতৃত্ব কর্মসূচি নিলেও তাঁদের দইলে রেখা পাত্রকে দেখা যায়নি। তাহলে কি সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে সাহস দেওয়া রেখাকে ভুলেছে বিজেপি, তা সময় বলবে।

আপাতত অন্য বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন। আজ রেখা পাত্রের বাড়িতে আসেন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি দু‘নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক, ‘প্রাক্তন‘ প্রতিবাদী সুজয় মণ্ডল প্রধান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। রেখা পাত্রের বাড়িতে এসে তাঁদের পুরো পরিবারের SIR এর এন্যুমারেশন দেখেন। যথাযথভাবে সেই ফর্ম ফিল আপ করে দেন। 

শুধু তাই নয়, রেখা পাত্রের পরিবারের সকলের স্বাস্থ্য সংক্রান্ত খোঁজ খবর নেন। বিধায়ক জানতে পারেন রেখার শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র ও শাশুড়ি উমা পাত্র শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এরপর দ্রুত সিউদ্ধান্ত নেন সুকুমার মাহাতো। তিনি তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। অন্যদিকে রেখা পাত্রের একাধিক পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বললেন বিধায়ক। ব্লক সভাপতিকে পেয়ে রীতিমতো খুশি রেখার পরিবার। যদিও রেখা পাত্রের শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছে SIR ফর্ম পূরণে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ BLO তাঁদের সহযোগিতা করেনি। 

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ