এই মুহূর্তে

WPL-এর ইতিহাসে প্রথম মেগা নিলাম, কারা থাকছেন কোন দলে? দেখে নিন এক নজরে

নিজস্ব প্রতিনিধি: ভারতের মেয়েরা বিশ্বকাপ জেতার পর থেকে মহিলা ক্রিকেটের গুরুত্ব বেড়েছে বহুগুণ। পুরুষদের আইপিএলে নিলামের মতো লক্ষ্মীবারে শুরু হয়েছে ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা নিলাম। নিউ দিল্লিতে বসেছে নিলামের আসর। এই নিলামে ভারতের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও রয়েছে নজর। এ বার মোট ২৭৭ জন প্লেয়ার নিলামে উঠবেন। যারমধ্যে ১৯৪ জন ভারতীয় ও ৮৩ জন বিদেশি প্লেয়ার রয়েছে। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এর মতো বড় টুর্নামেন্ট থেকে সদ্য সদ্য নির্বাচিত আন্তর্জাতিক ক্রিকেটাররাও থাকবেন নিলামে।

দিল্লি ক্যাপিটালসের নিলাম টেবলে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মেগা নিলামে মার্কি প্লেয়ার হিসেবে রয়েছেন দীপ্তি শর্মা, রেনুকা সিং, সোভি ডিভাইন, অ্যামিলিয়া কের, সোফি একিলসটোন, অ্যালিসা হিলি, মেঘ ল্যানিং, লরা উলভার্ট।

এক নজরে দেখে নিন কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন প্লেয়ারকে রাখল

মুম্বই ইন্ডিয়ান্স

হরমনপ্রীত কৌর, ন্যাট স্কিভার ব্রান্ট, হেইলি ম্যাথিউস, আমনজোৎ কৌর, জি কমলিনী

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, এলিস পেরি, শ্রেয়াঙ্কা পাটিল

দিল্লি ক্যাপিটালস

জ্যেমাইমা রদ্রিগেস, শেফালি বর্মা, মারিজ়ানা কাপ, অ্যানাবেলা সাদারল্যান্ড, নিকি প্রসাদ

উইপি ওয়ারিয়র্জ়

শ্বেতা শেরাওয়াত

গুজরাট জায়ান্টস

অ্যাশলে গার্ডনার, বেথ মুনি

আরও পড়ুন: কঠিন সময়ের মধ্যে স্মৃতি মান্ধানা, পাশে থাকতে ডব্লিউবিবিএলে ফিরলেন না জ্যেমাইমা

আসন্ন WPL মরশুমের জন্য, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড়ের সমন্বয়ে একটি দল গঠন করতে পারবে। পাঁচটি দলের মধ্যে মোট ৭৩টি শূন্যপদ রয়ে গিয়েছে যার মধ্যে ২৩টি বিদেশী খেলোয়াড়দের জন্য সংরক্ষিত রয়েছে, যা এটিকে লীগের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিলাম পুলগুলির মধ্যে একটি করে তুলেছে।  নিয়মাবলীতে একটি বড় পরিবর্তন এনে, WPL নিলামের সময় ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহারের বিকল্প চালু করেছে। একটি দল কতজন খেলোয়াড় ধরে রেখেছে তার উপর নির্ভর করে, তারা সর্বোচ্চ পাঁচটি RTM ব্যবহার করতে পারে, যার ফলে তারা ২০২৫ মৌসুমে তাদের প্রতিনিধিত্বকারী একজন খেলোয়াড়কে পুনরুদ্ধার করতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি ‘, সূর্যদের হেড স্যারকে সতর্ক করে দিলেন সৌরভ

লিটনের বল ঠেকাতে গিয়ে কাঁধের হাড় ভাঙল পাক ক্রিকেটারের, ভর্তি হাসপাতালে

ফুটবল মহলে শোকের ছায়া, প্রয়াত AIFF-এর প্রাক্তন সচিব কুশল দাস

অনুমতি ছাড়া ​CSK-এর প্রোমোতে ‘জেলার-কুলি’-র গান ব্যবহার, ​আইনি প্যাঁচে ধোনির দল

মাঠে ফিরবেন কেভিন? হোম ম্যাচে ৩ পয়েন্ট লক্ষ্য ইস্ট বেঙ্গল কোচের

কাব্য মারানের দলে পাকিস্তানি স্পিনার, উত্তাল নেটপাড়া, বিতর্কে কী জানাল বিসিসিআই?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte