ঘোষণা করা হল WPL-2026-এর দিনক্ষন, জেনে নিন কবে, কোথায় হবে খেলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঘোষণা করা হল ওমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2026) দিনক্ষণ। বিসিসিআই জানিয়েছে, WPL-২০২৬ আগামী  ৯ জানুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। খেলা হবে নভি মুম্বাই, ভাদোদরায় । গত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা লরা উলভার্টকে দলে নিল দিল্লি। ১ কোটি ১০ লাখ টাকায় তিনি দল পেলেন। এ বার মোট ২৭৭ জন প্লেয়ার নিলামে উঠবেন। যারমধ্যে ১৯৪ জন ভারতীয় ও ৮৩ জন বিদেশি প্লেয়ার রয়েছে। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এর মতো বড় টুর্নামেন্ট থেকে সদ্য সদ্য নির্বাচিত আন্তর্জাতিক ক্রিকেটাররাও রয়েছেন এই নিলামে।

ডব্লিউপিএল চেয়ারম্যান জয়েশ জর্জ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নয়াদিল্লিতে ডব্লিউপিএল মেগা নিলামে উদ্বোধনী ভাষণ দেওয়ার পর তারিখ এবং স্থান ঘোষণা করেন।  মেগা এই নিলামে RTM কার্ড ব্যবহার করে ইউপি ওয়ারিয়র্জ ৩.২০ কোটি টাকায় দীপ্তি শর্মাকে দলে ফিরিয়েছে। ৫০ লাখ টাকার বেস প্রাইস থেকে ২ কোটি টাকায় সোফি যোগ দিলেন গুজরাট জায়ান্টসে।  অ্য়ামিলিয়া কের ৫০ লাখ টাকার বেস প্রাইস থেকে ৩ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। ১.৩০ কোটিতে দিল্লি ক্যাপিটালসে গিয়েছেন শ্রী চরণী। ৫০ লাখ টাকায় হার্লিন দেওলকে দলে রাখল ইউপি ওয়ারিয়র্জ।

আরও পড়ুন: WPL-এর ইতিহাসে প্রথম মেগা নিলাম, কারা থাকছেন কোন দলে? দেখে নিন এক নজরে

নিলামের টেবিলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে বসে ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। টুর্নামেন্টটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ সহ চূড়ান্ত পর্বের জন্য ভাদোদরায় স্থানান্তরিত হওয়ার আগে নবি মুম্বইতে প্রথম সেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের WPL মরসুমটি সেই ভেন্যুতে শুরু হবে যেখানে মহিলা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল । চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত প্রথম বিশ্ব শিরোপা জিতেছিল নবি মুম্বইতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

গত বছর, WPL চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল – বেঙ্গালুরু, লখনউ, মুম্বাই এবং ভাদোদরা। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেই খেলায় হরমনপ্রীত কৌরের দল দিল্লিকে হারিয়ে দুবার শিরোপা জয় করেছে। জানিয়ে রাখা ভালো, ২০২৬ সালের শুরুতে ভারত পরপর দুটি বড় টুর্নামেন্ট আয়োজন করবে। WPL-এর পরে, দেশটি পাঁচটি ভেন্যুতে পুরুষদের T20 বিশ্বকাপ আয়োজন করবে। চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি এবং কলকাতা হবে খেলা। সহ-আয়োজক শ্রীলঙ্কা, কলম্বোতে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই আয়োজন করবে। ২০ দলের বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত