‘দাসত্বের চেয়ে মৃত্যু শ্রেয়’, ১ বছর আগেই লিখে গিয়েছিলেন ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান কি আদৌ বেঁচে আছেন, তা নিয়ে ঘণীভূত হয়েছে রহস্য। তার ম্ধ্যে চর্চায় আসছে অন্য একটি বিষয়। বছর খানেক আগে একটি উপ-সম্পাদকীয়তে তিনি বেশ কয়েকটি লাইন লিখেছিলেন। জনমানসে সেগুলিই ঘুরপাক খাচ্ছে এখন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ৭৩ বছর বয়সী প্রতিষ্ঠাতা ২০২৩ সালের অগস্ট থেকে কারাগারে রয়েছেন। সেই সময় তিনি বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হন। ইমরান দাবি করেন এই মামলাগুলি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এরপর থেকে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। প্রাক্তন বিশ্বকাপ জয়ী পাক অধিনায়কের পরিবারের দাবি, তাদের এক মাসেরও বেশি সময় ধরে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তারপরেই জল্পনা শুরু হয় ইমরান ‘খুনের’। যদিও জেল কর্তৃপক্ষ জোর দিয়েই বলেছে যে তিনি সুস্থ আছেন।

২০২৪ সালের ২ মে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের এক উপ-সম্পাদকীয়তে, ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনিরকে কটাক্ষ করেন। তিনি বলেন, আসীম মুনিরের অধীনে থাকা সামরিক প্রতিষ্ঠান পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ থেকে ইমরানের দলের উপস্থিতি হ্রাস করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।  এরপরই কার্যত বোমা ফাটান  ইমরান। স্পষ্টভাষায় উপসম্পাদকীয়তে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী লিখেছিলেন তাঁর যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবেন মুনির। ইমরান বলেন যে তিনি “দাসত্বের চেয়ে মৃত্যুকে পছন্দ করবেন”।

তাঁর কথায়, ” সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা করেছে। এখন তাদের হাতে শুধু আমাকে হত্যা করা বাকি আছে। আমি প্রকাশ্যে বলেছি যে আমার বা আমার স্ত্রীর কিছু হলে, জেনারেল আসিম মুনির দায়ী থাকবেন। কিন্তু আমি ভীত নই কারণ আমার বিশ্বাস দৃঢ়। আমি দাসত্বের চেয়ে মৃত্যুকেই বেশি প্রাধান্য দেব।” বন্দি অবস্থায় ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর এই লেখনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খানের সমর্থকরা আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান বিক্ষোভ করছেন এবং তাঁদের দলীয় নেতাদের সঙ্গে দেখা করার জন্য অনুমতি দাবি করছেন। ছেলে কাসিম খান বাবার নিঃশর্ত মুক্তর দাবি করেছেন।

তিনি আন্তর্জাতিক এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে প্রয়োজনীয় হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। ইমরান খান আদৌ জীবিত আছেন কিনা তা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলেছেন। একইসঙ্গে, এমন অমানবিক বিচ্ছিন্নতা থেকে বাবাকে বের করে আনতে বদ্ধপরিকর হয়েছেন ছেলে।

কারা কর্তৃপক্ষ খানের স্বাস্থ্য সম্পর্কে গুজব ভুয়ো দাবি করে বলেছে, “পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (ইমরানের দল) নেতৃত্বকে ইতিমধ্যেই ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে অবহিত করা হয়েছে। পিটিআই প্রধানকে সকল প্রকার প্রয়োজনীয় সেবা যত্ন প্রদান করা হচ্ছে।”

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি