থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লক্ষ বাসিন্দা। জলের তোড়ে ভেসে গিয়েছে বসত ভিটে-রাস্তাঘাট। ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্যে শ্লথগতির কারণে সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। সরকারি তরফে মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, প্রকৃত সংখ্যা তার দ্বিগুণ বলেই দাবি স্থানীয় বাসিন্দারা।

গত খয়েকদিন ধরেই এক নাগাড়ে ভারী বৃষ্টি হচ্ছে থাইল্যান্ডের দক্ষিণ অংশের জেলাগুলিতে। নদী আর হ্রদের জল উপচে পড়ে জনবসতি ভাসিয়ে নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সংখলা প্রদেশ। ওই প্রদেশটিতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়েছে। হাত হিয়া শহরে জল কোমর সমান। ফলে মৃতদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

শুক্রবার (২৮ নভেম্বর) থাইল্যান্ড সরকারের মুখপাত্র সিরিপোঙ অঙ্গাসাকুল্কিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গা থেকে জল নামতে শুরু করেছে। তবে বহু জায়গা এখনও জলমগ্ন। জলবন্দি হয়ে পড়েছেন ৩৬ লক্ষের বেশি মানুষ। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ারও চেষ্টা চলছে। তবে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার পূর্বাভাস থাকলেও আগাম প্রস্তুতি না নেওয়ায সরকারের সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনিক প্রস্তুতির ক্ষেত্রে যে গাফিলিতি ছিল তা মেনে নিয়েছেন সিরিপোঙ অঙ্গাসাকুল্কিয়ান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে যে ভুল হয়েছে তা মেনে নিচ্ছি।’

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল