Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতায় ডেরা বেঁধেই ভোট পরিচালনা করবেন অমিত – ভূপেন্দ্ররা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে নির্বাচনে রাজনৈতিক রণকৌশল প্রয়োগ করে সাফল্য পেয়েছে বিজেপি। এবার তাই আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের টার্গেট বাংলা। বঙ্গের মাটিতে পদ্মের ঢেউ আনতে মরিয়া বিজেপির দিল্লি নেতৃত্ব।সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বর মাসের শেষ থেকে বঙ্গে পাকাপাকিভাবে ঘাঁটি গাড়বেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অপর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সল্টলেকে ২টিবাড়ি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে দুজনের জন্য। এই বাড়ি ভাড়া নেওয়ার বিশেষ দায়িত্ব দেওয়া হয় বঙ্গের দুই এবি ওয়েট বিজেপি নেতার ওপর। সল্টলেকের একাধিক বাড়ির মধ্যে থেকে দুটি বাড়ি বেছে নেওয়া হয়েছে। সেই বাড়িগুলিকে ঘিরে কিরকম নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী ও গোয়েন্দা দফতর পরিকল্পনা গ্রহণ করেছে।ডেলি প্যাসেঞ্জারি নয়, পাকাপাকিভাবে আগামী পাঁচ থেকে ছয় মাস বঙ্গে থাকতে আসেন দুই ভোট কৌশলী।বঙ্গে ২৯৪ টি আসনে বিজেপির ঝড় তুলতে এবং তার পাশাপাশি সংগঠনকে সুগঠিতভাবে পরিচালিত করে বঙ্গ বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে কিভাবে তার ব্লু-প্রিন্ট তৈরি করবেন। বর্তমানে ২৯৪ টি আসনের মধ্যে ৩০টি আসনে বিজেপি ভালো অবস্থায় রয়েছে ফলাফলের বিচারে।

বাকি আরও ৩০ টি আসনে তৃণমূলের সঙ্গে লড়াই করার মত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু রাজ্যে ক্ষমতায় আসতে গেলে ১৪২টি আসনের প্রয়োজন। তাই ১৬০টি’ র বেশি আসন জেতার লক্ষ্য নিয়ে বঙ্গের মাটিতে আগামী কয়েক মাস বাড়ি ভাড়া নিয়ে থাকবেন অমিত শাহ ও ভূপেন্দ্র যাদব জুটি। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, আরো জানা গিয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ভূপেন্দ্র যাদব কাদের দিয়ে কাজ করাবেন তাদের নামের তালিকা প্রস্তুত করেছেন। রাষ্ট্রীয় সেবক সংঘের বাছাই করা কর্মীদের ও আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে কাজে লাগানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে। সেখানে বাছাই করা ৬ জনকে ওই জেলার সংগঠন এবং ভোট ব্যাংক মজবুত করতে বিশেষ দায়িত্ব দেবেন ভুপেন্দ্র যাদব। মূলত সংগঠনের দিকটাই রবীন্দ্র যাদব নজরদারি চালাবেন। অপরদিকে রাজ্যের শাসক দলকে চাপে ফেলতে বঙ্গের বিজেপি ব্রিগেডকে কাজে লাগাতে এবং ইস্যুভিত্তিক লড়াইয়ে প্রস্তুত করতে রণ কৌশল ঠিক করবেন বঙ্গে থেকে অমিত শাহ। প্রায় ২৫ থেকে ২৮ টি জনসভা তিনি নিজে করবেন বিভিন্ন বাছাই করা জোন ধরে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তিনিও বঙ্গ সফরে আসবেন একাধিকবার। কখনো কখনো তিনি দুদিন থেকে তিন দিনের কর্মসূচি নিয়ে বঙ্গের মাটিতে আসবেন। থাকবেন রাজভবনে। প্রায় ২৫ টি জনসভা গোটা বঙ্গে তিনি করবেন। অমিত শাহ, ভূপেন্দ্র যাদবের পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী ও বিহারের মুখ্যমন্ত্রীকেও আনা হবে পশ্চিমবঙ্গের নির্বাচনী জনসভা গুলিতে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে । ভোটের সময় অনেক পরিযায়ী পাখি আসেন আবার চলে যান। কিংবা কেন্দ্রীয় বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বর্তমানে তৃণমূল নেতৃত্ব এই বঙ্গে ঘাঁটি গেড়ে অমিত শাহ ও ভূপেন্দ্র যাদবের বসে থাকার বিষয়টিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। এস আই এয়ারপোর্ট টিয়া সম্পূর্ণ হওয়ার পর খরচা তালিকা যে প্রকাশিত হবে তাতে কত মানুষের নাম্বার যাবে এবং পরবর্তী বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে তা আগামী দিন বোঝা যাবে। তবে বঙ্গ কে পাখির চোখ করে এগোনো বিজেপির চাণক্য’র আগামী কয়েক মাসের আস্তানা যে পশ্চিমবঙ্গ হতে চলেছে তা বলাই বাহুল্য।

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?