ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বর্তমান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলা এবং চারপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যাল একটি পোস্ট করে তিনি জানান এয়ারলাইন্স পাইলট এবং মাদক ও মানব পাচারকারীদের এইসব আকাশসীমা এড়িয়ে  চলতে হবে। ভেনেজুয়েলায় মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতেই এই নতুন সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।

এর আগে মাদক পাচার রোধে এই দেশে স্থল অভিযানের হুশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌ হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে চরমের উঠেছে ভেনেজুয়েলার সঙ্গে মার্কিন উত্তেজনা। গত ২৩ নভেম্বর ভেনেজুয়েলায় নতুন ধরনের অভিযান হতে চলেছে বলে জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার আধিকারিক।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলাকে মাদুরোর নেতৃত্বে সকল ধরনের অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বহু মানুষের প্রাণ গিয়েছে। মাদুরো অবশ্য নিজের বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। নিন্দুকরা বলছেন ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানের কথা বললেও আসলে মাদুরোকে ক্ষমতাচ্যূত করাই মার্কিন প্রেসিডেন্টের আসল লক্ষ্য। 

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন তাকে উৎখাত করতে চান মার্কিন প্রেসিডেন্ট। তবে ভেনেজুয়েলার জনগণ এবং সামরিক বাহিনী এমন প্রচেষ্টা প্রতিহত করেছে বলে দাবি করেছেন তিনি। তবে বারবার যে ট্রাম্প বিফল হবেন তেমনটাও তো নয়। ভেনেজুয়েলার সঙ্গে আরও একটি দেশের সঙ্গে অশান্তিতে জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটি হল কলম্বিয়া। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ট্রাম্প জানিয়েছিলেন কলম্বিয়া থেকে আমেরিকায় কোকেন পাচার হচ্ছে এই অভিযোগ এনে তিনি পেত্রোকে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপও করতে অনুরোধ করেছিলেন। কিন্তু কলম্বিয়ান রাষ্ট্রপতি বিশেষ আমল দেননি সে অনুরোধে। বাধ্য হয়েই কার্যত কঠিন পদক্ষেপ করতে হয়েছে আমেরিকাকে। গুস্তাভো পেত্রোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়