ওড়িশার কলিঙ্গ ইনস্টিটিউটের হস্টেল থেকে উদ্ধার প্রথম বর্ষের পড়ুয়ার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ফের একবার প্রশ্নের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা। সোমবার (১ ডিসেম্বর) ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের হস্টেল রুম থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র রাহুল যাদবের নিথর দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের বাড়ি ছত্তিশগড়ের রায়গড়ে। এ নিয়ে চলতি বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন ছাত্রের দেহ উদ্ধার হল।

এদিন সকালে সতীর্থরা রাহুলের হস্টেলের রুম বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে দেয়। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় কর্তৃপক্ষের গোচরে আনে বিষয়টি। এর পরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে রাহুলের নিথর দেহ উদ্ধার করে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কেআইএমএস হাসপাতালে। কিন্তু চিকি‍ৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাহুল মারা গিয়েছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই রাহুলের হস্টেলের রুম থেকে তাঁর ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তথ্য-প্রমাণ যাতে নষ্ট না হয় তার জন্য রুমটি তালাবন্ধ করে রাখা হয়েছে। ভুবনেশ্বর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, ‘মৃত ছাত্রের পরিবারকে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে রাহুলের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’

প্রথম বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা। পরিস্থিতি যাতে না বিগড়োয় তার জন্য ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ও ১ মে একই শিক্ষা প্রতিষ্ঠানের দুই পড়ুয়া আত্মঘাতি হয়েছিলেন।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক