মাকে বাঁচানোর শেষ চেষ্টায় ব্রিটিশ চিকিৎসকদের পাঠালেন খালেদা পুত্র তারেক

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন যে, চিনের পর তাঁর চিকিৎসার জন্যে ব্রিটেন বিশেষজ্ঞ চিকিৎসকদল আসছে ঢাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁর চিকিৎসার সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মোদি সরকারও একই প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যেই চিন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকদল হাল ছেড়ে ফিরে গিয়েছেন। কারণ গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সাড়া দেননি খালেদা জিয়া। এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন যে, চিনের পর তাঁর চিকিৎসার জন্যে ব্রিটেন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদল আসছে ঢাকায়। মায়ের চিকিৎসার জন্যে বিদেশি চিকিৎসক পাঠাচ্ছেন তারেক। কিন্তু যে হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে সেই এভারকেয়ার কর্তৃপক্ষ তদারকি সরকারকে জানিয়ে দিয়েছে, কার্যত ব্রেন ডেথ হয়েছে খালেদার। যদিও বিষয়টি গোপন রাখার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে খালেদার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তাঁর ব্রেন ডেথের খবরটি উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে মায়ের সঙ্গে এখনও দেখা করতে পারেননি খালেদা পুত্র তারেক রহমান। তাই বিদেশে থেকে মায়ের সব চিকিৎসার ব্যবস্থা করছেন তারেক। মঙ্গলবার কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর জন্যে গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহায়তা দিতে ব্রিটেন থেকে চিকিৎসকদল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসছেন। পাশাপাশি চিনের আরও একটি বিশেষজ্ঞ দলের ঢাকায় আসার কথা রয়েছে। ব্রিটেন ও চিনের বিশেষজ্ঞরা খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

আপাতত গোটা দেশ প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর সুস্থ হওয়ার জন্যে কোরান পাঠ শুরু করেছেন। কোথাও কোথাও অত্যুৎসাহী বিএনপি কর্মীরা পশুবলিও চড়িয়েছেন। গত রবিবার (২৩ নভেম্বর) হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে রাজধানী ঢাকায় এভারকেয়ারে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে ICU-তে রাখা হয়। জানা গিয়েছিল, তাঁর অবস্থার উন্নতির জন্যে তাঁকে ইউরোপ কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। কিন্তু তাঁর অবস্থার অবনতির কারণে তাঁর চিকিৎসকরা তাতে রাজি হননি।

 

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল