গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হবু পাইলটের ঝুলন্ত দেহ, দানা বাঁধছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: হবু পাইলটের রহস্যমৃত্যু। গিরিশ পার্ক থেকে উদ্ধার করা হয়েছে সৌমাদিত্য কুন্ডু (২০) নামে এক যুবকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পাইলট হওয়ার প্রশিক্ষণ নিয়ে কলকাতায় ফিরেছিলেন। গিরিশ পার্কের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে সৌম্যদিত্যের দেহ উদ্ধার হয়। এই মৃত্যুর কারণ নিয়েই দানা বাঁধছে রহস্য। ঘটনাকে কেন্দ্র করে এলালা জুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরেই সৌমাদিত্য কুন্ডু একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌমাদিত্য বুধবার বিকেল ৪টে নাগাদ গিরিশ পার্কে অবস্থিত তাঁদেরই আরও একটি বাড়িতে যান। দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় শুরু হয় খোঁজাখুজি। তারপর তাদেরই পুরানো বাড়ি থেকেই বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে। উজ্জ্বল ভবিষ্যৎতের হাতছানি থাকলেও কেন এই সিদ্ধান্ত দিল যুবক তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। পুলিশ জানয়েছে সৌমাদিত্যর ট্যাবের পিছনে লিখে রেখেছিল ‘লস্ট’ এই শব্দটি। এটাই ভাবাচ্ছে পুলিশকে।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারের পর ব্যারাকপুরে চালু হতে চলছে সেবাশ্রয়

সৌমাদিত্যর বাবার কথায়, তিনি তাঁর ছেলেকে কোনও দিন কোনও বিষয়ে বাধা দেননি। ছেলে পাইলট হওয়ার স্বপ্ন দেখলে তা পূরণ করার জন্য বিদেশে পড়তে পাঠানও বলেও জানান। এর পর ক কোথা থেকে কী হয়ে গেল, তা বুঝতে পারছেন না। এত অল্প বয়সে ছেলের এই পরিণতি মানতে পারছেন না পরিবারের সদস্যরা। পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছেন সৌমাদিত্যর বাবা। মানসিক অবসাদে ভুগছিলেন সৌম্যদিত্য? সেই প্রশ্নও উঠছে ।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর