১৭০ কোটি টাকার প্রাসাদে বসেই নাকি আতিথ্য গ্রহণ করবেন পুতিন!

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদের শেষ নিজাম ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ব্রিটিশরা ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিল, তখন নিজাম মীর ওসমান আলী খান নিজের খ্যাতির সঙ্গে মানানসই একটি ভূমির দিকে নজর দিয়েছিলেন। আসলে দেশীয় রাজ্যগুলি রাজধানী দিল্লিতে নিজেদের স্বাক্ষর রাখতে চেয়েছিল। সমগ্র ভারতের ছোট বড় রাজারা দিল্লিতে বাসভবন নির্মাণ করতে চেয়েছিলেন। এতে বোঝা যায়, ভারতের রাজধানীর প্রতি দায়বদ্ধ ছিলেন তাঁরা।

হায়দরাবাদের নিজাম রাজধানীতে ভাইসরয় হাউজের কাছে প্রিন্সেস পার্কের কাছে একটি জমি চেয়েছিলেন। ব্রিটিশরা এতে রাজি ছিল না। ভাইসরয় হাউজ থেকে তিন কিলোমিটার দূরে কিংস ওয়ের কাছে পাঁচটি রাজ্যর জন্য জমি বরাদ্দ করা হয়েছিল। এই রাজ্যগুলি ছিল হায়দরাবাদ, বরোদা, পাতিয়ালা, জয়পুর এবং বিকানের।

এই পাঁচজনের মধ্যে, হায়দরাবাদের নিজাম এবং বরোদার গায়কোয়াড় বিখ্যাত স্থপতি এডউইন লুটিয়েন্সকে দিয়ে দিল্লিতে নিজ নিজ বাসভবনের নকশা তৈরির দায়িত্ব দিয়েছিলেন। ওসমান আলী খান ছিলেন সেই সময়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাই তাঁর বাড়িটি হয়ে ওঠে নয়াদিল্লির সমস্ত প্রাসাদের মধ্যে সবচেয়ে জমকালো। নাম দেওয়া হয় হায়দরাবাদ হাউজ।

হায়দরাবাদ হাউজে মোট ৩৬টি ঘর রয়েছে। ইউরোপীয় ও মুঘল নকশার মিশেলে তৈরি এই প্রাসাদটি চোখ ধাঁধিয়ে দেয়। ১৯২১ থেকে ১৯৩১ সালের মধ্যে দিল্লিতে লুটিয়েন্স দ্বারা নির্মিত প্রাসাদগুলির মধ্যে হায়দরাবাদ হাউজ ছিল সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ।

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা হায়দরাবাদ হাউজের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। আসলে এই সময় দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়নে একীভূত হতে শুরু করে। মুসলিম শাসিত হিন্দু-সংখ্যাগরিষ্ঠ রাজ্য ছিল হায়দরাবাদ। ১৯৪৮ সালের সেপ্টেম্বরে অপারেশন পোলো’র পর এই রাজ্য ভারতের সঙ্গে যোগদানের বিরোধীতা চালিয়ে গিয়েছিল। এরপর নিজাম ব্যবহৃত হায়দরাবাদ হাউজ নিজামের উত্তরাধিকারীদের দ্বারা হস্তান্তর বা দানের মাধ্যমে সরকারি মালিকানায় পরিণত হয়।

সত্তরের দশকের গোড়ার দিকে ভারত প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। একসময় এই সম্পত্তি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে চলে যায়। ১৯৭৪ সালে বিদেশ মন্ত্রক এটিকে রাষ্ট্রীয় সফর এবং বিদেশি অতিথির নিমন্ত্রণরক্ষার জন্য মনোনীত করে। ফলে বর্তমানে একসময়ের নিজাম প্রাসাদ পরিণত হয়েছে কূটনৈতিক কেন্দ্রে।

আজ বৃহস্পতিবার ভারতে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে তিনি হয়তো দুদিন থাকবেন হায়দ্রাবাদ হাউজেই। একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জন্য তৈরি মরসুমী অবকাশযাপনের স্থান আজ ব্যবহৃত হবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদের মধ্যে বৈঠকের কেন্দ্র হিসাবে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল