চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামিন পেয়েছেন আগেই, অবশেষে দেশে ফিরছেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘা টালবাহানার পর অবশেষে দেশে ফিরছেন সোনালি খাতুন। এই খবর প্রকাশ্যে আসতেই সীমান্তে তুমুল কড়াকড়ি শুরু হয়েছে। মালদা সীমান্ত দিয়ে ভারতে ফিরছেন সোনালিরা। বাংলাদেশি তকমা দিয়ে সোনালিদের বাংলাদেশে পাঠানো হয়েছিল। সোনালিকে ফেরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৬ মাস বাংলাদেশের জেলে বন্দি ছিলেন তাঁরা। অবশেষে দেশে ফিরছেন সোনালি।

গত সোমবার অন্তঃসত্ত্বা সোনালি খাতুন সহ ৬ জনকে জামিন দিয়েছিল বাংলাদেশ আদালত। ৫০০০ টাকার ব্যক্তগত বন্ডে জামিন পেয়েছেন তাঁরা। ৩ ডিসেম্বর সোনালিদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। জামিন হওয়ার দিনেই তাঁদের আবার তুলে নিয়ে যাওয়া হয়েছিল জেলে। মানবিকতার খাতিরে সোনালি খাতুনকে দ্রুত ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁকে ফিরিয়ে আনতে প্রস্তুত বলে জানিয়েছিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশ দেয়, সোনালির যা যা স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন সব দিতে হবে এবং সোনালিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তাঁর বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের আরও সংযোজন ছিল, বীরভূমের চিফ মেডিক্যাল অফিসারকে সোনালির যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।

বাংলায় কথা বলার জন্য সোনালি খাতুন সহ ৬ জনকে দিল্লি পুলিশ পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের জেলে বন্দী ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। ২৬ জুন অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলেই ছিলেন ৬ জন। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে কীভাবে পাঠানো হয়েছে, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এবার সমস্ত জট কাটিয়ে তাঁকে ফিরিয়ে আনা হচ্ছে দেশে। মালদা সীমান্ত দিয়ে সোনালিকে নিয়ে আসা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ