মাধ্যমিক পড়ুয়াদের রেজিস্ট্রেশন না করিয়ে পর্ষদের কোপে ৫৩টি স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীন সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। রেজিস্ট্রেশন বাকি ৫৩টি স্কুলের কয়েকশো পড়ুয়ার। বারবার বলা সত্ত্বেও রেজিস্ট্রেশনে অনীহা দেখায় স্কুলগুলি বলে অভিযোগ। কেন এমন অনীহা? প্রশ্ন তুলল পর্ষদ। তার জেরে ৫৩টি স্কুলকে জরিমানা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদে। মাধ্যমিক পড়ুয়াদের রেজিস্ট্রেশন না করানোর জন্য ফাইন দিতে হবে স্কুলগুলিকে। ৫৩টি স্কুলের মোট পড়ুয়া ১৫০ জন। প্রত্যেক পড়ুয়া পিছু ৫০০০ টাকা করে জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদ থেকে জানানো হয়েছে, এই জরিমানার টাকা কোনওভাবেই পড়ুয়াদের থেকে নেওয়া যাবে না। জরিমানার টাকা স্কুল কর্তৃপক্ষকেই দিতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে স্কুলগুলি প্রতিবাদে গর্জে উঠেছে। তাদের বক্তব্য, এমনিতেই স্কুলগুলির কাছে সেভাবে টাকা থাকে না। তাই পর্ষদ এই জরিমানা মুকুব করুক। যদিও মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে নারাজ।

এই নজিরবিহীন সিদ্ধান্ত পর্ষদ নিয়েছে একটাই কারণে, যাতে স্কুলগুলি নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে পারে। তাই ৫৩টি স্কুলকে চিহ্নিত করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা। যদিও ডিসেম্বর মাস পড়ে গেলেও এই স্কুলগুলির পড়ুয়াদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন এখনও করানো হয়নি। রেজিস্ট্রেশন করানো না হলে পাওয়া যাবে না অ্যাডমিট কার্ড। ফলে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতেও পারবে না। এখন ১৫০ জন পড়ুয়ার ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত। সাধারণত পড়ুয়ারা নবম শ্রেণিতে ভর্তি হয়ে গেলেই রেজিস্ট্রেশন করানো হয়। মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন এক বছর আগে যখন পড়ুয়ারা নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল এবং পর্ষদের পক্ষ থেকে রেজিস্টেশন করানোর জন্য যাবতীয় তথ্য দেওয়া হয়েছিল তখন কেন স্কুলগুলি গুরুত্ব দেয়নি? তাঁদের গাফিলতির শিকার হতে হচ্ছে পড়ুয়াদের। 

এই সিদ্ধান্তের পেছনে ২০২৪ সালে কলকাতা হাইকোর্টের দেওয়া একটি নির্দেশের প্রসঙ্গও টেনে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। গত বছর মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে কয়েকজন পড়ুয়ার রেজিস্ট্রেশন করিয়েছিল আদালত। কিন্তু প্রতিবার এমন কেন হবে, গাফিলতি হওয়ার কারণ কী, প্রশ্ন তুলে স্কুলগুলিতে জরিমানা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আরও বক্তব্য, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত পোর্টাল চালু করা ছিল। অনেক স্কুল তখনও রেজিস্ট্রেশন করিয়েছে। তাতেও এই ৫৩টি স্কুলের ঘুম ভাঙেনি।  এই জরিমানা কোনওভাবেই পড়ুয়াদের থেকে নেওয়া যাবে না, কারণ এটা পড়ুয়াদের দোষ নয়। 

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?