কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোচিং সেন্টারকে ঘিরে সংঘর্ষের মামলায় আগাম জামিন পেল খান স্যার । সোমবার পাটনা সিভিল কোর্ট এই নির্দেশ দেয়। একই সঙ্গে আগাম জামিন পেয়েছেন তাঁর দুই নিরাপত্তারক্ষীও। এর আগে বিচারকের অনুপস্থিতির কারণে মামলার শুনানি ১০ জুলাই থেকে পিছিয়ে ১৩ জুলাই করা হয়েছিল।

গত ২ জুন পাটনার মুসাল্লাহপুর এলাকায় অবস্থিত খান গ্লোবাল স্টাডিজ (কেজিএস) কোচিং সেন্টারে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, ১৫ থেকে ২০ জনের একটি দল কোচিং সেন্টারে ভাঙচুর চালায়। ছোড়া হয় ইট-পাথরও। ঘটনার পর কদমকুয়াঁ থানায় এফআইআর দায়ের হয়। শুরু হয় পুলিশি তদন্ত। তদন্তে উঠে আসে গুলি চলার অভিযোগও। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিরাপত্তারক্ষী প্রদীপ কুমার ও তালেবর সিং বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। একটি নয়ডাভিত্তিক নিরাপত্তা সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল। পুলিশ সূত্রের দাবি, জেরায় দুই নিরাপত্তারক্ষী জানিয়েছেন, খান স্যারের নির্দেশেই তাঁরা গুলি চালিয়েছিলেন। তাঁদের বক্তব্য, কোচিং সেন্টারের বাইরে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় জমতে শুরু করে। সেই সময়ই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

পুলিশের দাবি, দুই নিরাপত্তারক্ষী তাঁদের লাইসেন্সপ্রাপ্ত .৩১৫ বোর রাইফেল থেকে দু’রাউন্ড করে গুলি চালিয়েছিলেন। জেরায় তাঁরা আরও জানিয়েছেন, ঘটনার সময় খান স্যার ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খান স্যার। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী একটি কোচিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই কেজিএসে হামলা চালিয়েছিল। অন্যদিকে ওই কোচিং প্রতিষ্ঠানের সদস্যদের পাল্টা অভিযোগ, পুরো ঘটনাটি পরিকল্পনা করেই ঘটানো হয়েছিল। একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। 

বকখালিতে মিলল ডুবে যাওয়া ট্রলারের খোঁজ, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ আরও ৬

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!