প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত মাইলফলক সৃষ্টিকারী চলচ্চিত্র 'জুরাসিক পার্ক'-খ্যাত অভিনেতা স্যাম নীল। ডক্টর অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত মাইলফলক সৃষ্টিকারী চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নীল। ডক্টর অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। জানা গিয়েছে, সোমবার (১৩ জুলাই) ভোরে অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাসভবনে প্রিয়জনদের সান্নিধ্যে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অভিনেতার পরিবার তাঁর মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন। তবে অভিনেতার মৃত্যুর কারণ তাঁরা প্রকাশ করেননি। যদিও ২০২৩ সালে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, তৃতীয় পর্যায়ের অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমার জন্য চিকিৎসা নিচ্ছিলেন তিনি, যা একটি বিরল রক্তের ক্যান্সার। অভিনেতার পরিবারের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি স্যাম নীল আর পৃথিবীতে নেই। তাঁর মৃত্যু ছিল অপ্রত্যাশিত ছিল। কিন্তু মৃত্যুকালে তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত ছিলেন।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘স্যাম নীল বহু ছবিতে অভিনয় করেছেন। তাঁর বেশিরভাগ ছবিই ছিল অস্ট্রেলীয়দের জীবনের উপর তৈরি। তিনি সকলের হৃদয়ে এক বিশেষ স্থান অর্জন করেছেন। তাঁর প্রতিটি অভিনয়ে শক্তি যুগিয়েছিল। তাঁর আত্মার শান্তি কামনা করছি, পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তাঁকে দীর্ঘকাল স্মরণ করব।’ নীল ১৯৪৭ সালের ১৪ সেপ্টেম্বর উত্তর আয়ারল্যান্ডের ওমাঘে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বাবার অবসরের পর তিনি ১৯৫৪ সালে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। পরবর্তীতে স্কুলে পড়ার সময় তিনি’ স্যাম’ নামটি পান। তাঁর পুরো নাম ছিল নাইজেল ডর্মাট নীল। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য নীল আইন নিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।

রজার ডোনাল্ডসনের ১৯৭৭ সালের চলচ্চিত্র ‘স্লিপিং ডগস’-এর মাধ্যমে তিনি হলিউডে খ্যাতি পান, যা ছিল আমেরিকায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম নিউজিল্যান্ডীয় ছবি। এরপর তিনি ‘মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার’, ‘ওমেন ৩: দ্য ফাইনাল কনফ্লিক্ট’, আন্দ্রেই ভস্কির কাল্ট ক্লাসিক ‘পজেশন’, ‘ইভিল অ্যাঞ্জেলস’ (‘এ ক্রাই ইন দ্য ডার্ক’), ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘আইভানহো’-সহ একাধিক ছবিতে প্রশংসিত অভিনয় করেন। তবে ১৯৯৩ সালে জেন ক্যাম্পিয়নের অস্কারজয়ী ‘দ্য পিয়ানো’ এবং স্টিভেন স্পিলবার্গের ব্লকবাস্টার ‘জুরাসিক পার্ক’-এ অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। যেখানে তিনি ডঃ অ্যালান গ্রান্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবির পরপর তিনটি ফ্র্যাঞ্চাইজিতে তিনি পুনরায় একই চরিত্রে অভিনয় করেন।

পাঁচ দশকেরও বেশি সময় কর্মজীবনে তিনি প্রায় ১৫০টিরও বেশি চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর চলচ্চিত্র তালিকায় রয়েছে ‘ডেড কাম’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘দ্য জাঙ্গল বুক’, ‘ইন দ্য মাউথ অফ ম্যাডনেস’, ‘ইভেন্ট হরাইজন’, ‘বাইসেন্টেনিয়াল ম্যান’, ‘দ্য ডিশ’, ‘পিটার র‍্যাবিট’,’হান্ট ফর দ্য ওয়াইল্ডারপিপল’। যা তাঁকে প্রজন্মের পর প্রজন্ম চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত মুখ করে তুলেছে।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর