Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিশাখাপত্তনমে শতরান হাঁকিয়ে গিলক্রিস্টকে টপকে গেলেন ডি’কক, কাকে ছুঁয়ে ফেললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম দুটি ওয়ানডে সিরিজে ৮ এবং ০ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি কক। তবে ফাইনালে দেখালেন আসল খেলা। বোঝালেন ওস্তাদের মার শেষ রাতে। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাত্র ৮০ বলে ছয়টি ছক্কা এবং আটটি চার মেরে হাঁকিয়েছেন সেঞ্চুরি। এই শতরান করেই ডি কক গড়লেন ৫ রেকর্ড। অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভেঙেছেন তিনি সেই সঙ্গেই কুমার সঙ্গকারার রেকর্ড ছুয়েছেন।

এএটি ছিল ডি ককের ২৩তম ওডিআই সেঞ্চুরি এবং ভারতের বিপক্ষে তাঁর সপ্তম ওডিআই সেঞ্চুরি। জানিয়ে রাখা ভালো, ডি ককের সপ্তম সেঞ্চুরিটি বিদেশের মাটিতে যেকোনো ব্যাটসম্যানের যৌথ সর্বোচ্চ সেঞ্চুরি। তিনি শচিন তেন্ডুলকর, সাঈদ আনোয়ার, রোহিত শর্মার রেকর্ডের সমতুল্য হয়ে উঠেছেন। ৮৯ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি।  একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করা উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের তালিকায় কুইন্টন ডি কক এখন যৌথভাবে প্রথম স্থান দখল করেছেন। ডি কক শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারারর সমতুল্য হয়ে উঠেছেন। সাঙ্গাকারার ছিলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান যিনি ২৩টি সেঞ্চুরি করেছিলেন।

ডি কক অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে ছাপিয়ে গিয়েছেন। উইকেটরক্ষক হিসেবে গিলক্রিস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে, সাঙ্গাকারা ভারতের বিপক্ষে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সমান সংখ্যক সেঞ্চুরি করেছেন। সেই তালিকাতেই এবার জায়গা করে নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার।

বিদেশের মাটিতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি রয়েছে যাদের…

৭ – শচীন তেন্ডুলকার (সংযুক্ত আরব আমিরশাহি)

৭ – সাঈদ আনোয়ার (সংযুক্ত আরব আমিরশাহি)

৭ – এবি ডি ভিলিয়ার্স (ভারত)

৭ – রোহিত শর্মা (ইংল্যান্ড)

৭ – কুইন্টন ডি কক (ভারত)

উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে  সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির তালিকা 

২৩- কুমার সাঙ্গাকারা
২৩- কুইন্টন ডি কক
১৯- শাই হোপ
১৬- অ্যাডাম গিলক্রিস্ট
১১- জস বাটলার
১০- এবি ডি ভিলিয়ার্স এবং এমএস ধোনি

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত