খালেদার শারীরিক অবস্থা কেমন? হাসপাতালের সামনে ভিড় ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দু‘সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি সুস্থ হয়ে উঠবেন এই আশাতে তিন গুনছেন ভক্তরা। এমনই একজন হলেন মীর জসিম। রবিবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “প্রতিদিন এভারকেয়ার হাসপাতালের সামনে আসি। প্রতিদিনই মনে হয় আজ বুঝি ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে ভাল খবর পাব।” খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে চেনেন না মীর, তিনি একজন বিএনপির সমর্থক। সেই আত্মিক টান থেকেই ঈশ্বরের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করছেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের পাশে একটি বেসরকারি কোম্পানিতে মীর জসিম চাকরি করেন। তিনি প্রতিদিন আসেন আশুলিয়া থেকে ঢাকায়। অফিসে ঢোকার আগে একবার হাসপাতালে সামনে আসেন। জেনে যান কেমন শারীরিক অবস্থা রয়েছে। মীর জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তবে খালেদা জিয়ার কারণেই তিনি প্রথম থেকে বিএনপি’র সমর্থক।

মীর জসিমের মতো মানুষের অভাব নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে সামনে ভিড় জমাচ্ছেন মানুষ। বিএনপি এবং এই সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা তো আছেনই, সেই সঙ্গে আসছেন বহু সাধারণ মানুষ। তারা এসে প্রার্থনা করছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য। খবর নেওয়ার চেষ্টা করছেন তাঁর শারীরিক অবস্থার।

বিএনপির আরও একজন সমর্থক হলেন আনোয়ার হোসেন। তিনি আসেন নেত্রকোনা থেকে। আনোয়ার জানিয়েছেন, দু‘দিন ধরে ঢাকায় রয়েছেন তিনি। মূলত, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই তাঁর আসা। তিনি জানেন খালেদা জিয়াকে দেখার সুযোগ পাবেন না, কিন্তু ওই যে মনের টান। সেই জন্যেই এসেছেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। এদিকে মাকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেছেন খালেদা পুত্র তারেক রহমান। তাই লন্ডন থেকে এসেছেন পুত্রবধু জুবেইরা রহমান। কিন্তু বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার যে দীর্ঘ ধকল তা খালেদা জিয়ার শরীর নিতে পারবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। সেই জন্য এই বিষয়ে সিদ্ধার্থ গৃহীত হয়নি।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়