বাংলাদেশের রংপুরে স্ত্রী-সহ প্রবীণ হিন্দু শিক্ষককে গলা কেটে খুন জামায়াতের সন্ত্রাসীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের রংপুরে গলা কেটে খুন সস্ত্রীক প্রবীণ হিন্দু শিক্ষককে। গলা কেটে খুন করার অভিযোগ জামায়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে। নৃশংস এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রবীণ প্রধান শিক্ষক যোগেশচন্দ্র রায় (৭৫)। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত। শনিবার গভীর রাতে তাঁদের বাড়িতে হানা দেয় জামায়াতের সন্ত্রাসীরা। প্রবীণ শিক্ষক ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়ের ওপর হামলা চালায় তারা। সূত্রের খবর, প্রতিদিনের মতো রাতে ঘুমোতে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। রবিবার সকাল থেকে কারও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় তাঁদের এক প্রতিবেশী মই দিয়ে বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডায়নিং রুমে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যোগেশ চন্দ্র রায়কে। রান্নাঘরে গলা কাটা অবস্থায় পড়েছিলেন বছর ৬০-র সুবর্ণা রায়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের বিষয়টি জানানো হয়।

সূত্রের খবর, যোগেশচন্দ্র রায় ছিলেন রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁরা স্বামী–স্ত্রী বাড়িতে দুজনই থাকতেন। তাঁদের দুই ছেলে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ করেন। ঘটনার খবর পেয়ে তাঁরা হাজির হয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কেন এই নৃশংস হত্যাকাণ্ড, তার কারণ এখনো জানা যায়নি। পুলিশের প্রাথমিক ধারনা, দুজনকেই মাথায় আঘাত করে খুন করা হয়েছে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করা চেষ্টা চলছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়